শিরোনাম
শ্রমিক অসন্তোষে বাংলাদেশের পোশাক খাতে ধাক্কা, লাভবান ভারত গোপালগঞ্জে বিকাশ লেনদেন অস্বাভাবিক, সতর্ক সরকার: বাণিজ্যমন্ত্রী সিলেটে নজরুলের আগমনের শতবর্ষে শাবিপ্রবিতে আন্তর্জাতিক বাংলা ভাষা ও সাহিত্য সম্মেলন সিলেটে মাহবুব আলী খান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, লড়ছে ১৪ দল প্রবাসীর মরদেহ দেশে আনতে অর্ধেক খরচ দেবে সরকার! সিলেটে শুক্র ও শনিবার আবাসিক প্রিপেইড মিটারে গ্যাস রিচার্জ বন্ধ থাকবে জামালগঞ্জের সুরমায় নৌকাডুবি: নিখোঁজ দুই শ্রমিকেরই লাশ উদ্ধার খাবারে ভেজাল, টিলাগড়ের স্বদেশী ফুডকে ১ লাখ টাকা জরিমানা ১১২ কর্মীর যাত্রা দিয়ে মালয়েশিয়ার শ্রমবাজারে নতুন অধ্যায় শুক্রবার সিলেট আসছেন বাণিজ্যমন্ত্রী

https://www.emjanews.com/

20959

international

প্রকাশিত

২৭ নভেম্বর ২০২৬ ১৯:০২

আন্তর্জাতিক

সিঙ্গাপুরে বিমানবালাকে যৌন হয়রানি, বাংলাদেশির কারাদণ্ড

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬ ১৯:০২

ছবি: সংগৃহীত

সিঙ্গাপুরে খন্দকার মোহাম্মদ ইয়ামিন নামে এক বাংলাদেশিকে চার মাসের কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত। মদ্যপ অবস্থায় সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি ফ্লাইটে বিমানবালাকে যৌন হয়রানি এবং পরে পুলিশ সদস্যের গায়ে থুতু মারার পৃথক দুটি অভিযোগে দোষ স্বীকার করায় তাকে এ দণ্ড দেওয়া হয়েছে। গত ২৩ নভেম্বর ২৩ বছর বয়সী এই যুবকের সাজা ঘোষণা করা হয়।

আদালতের নথি অনুযায়ী, গত ১১ সেপ্টেম্বর মদ্যপ অবস্থায় সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি ফ্লাইটে ছিলেন ইয়ামিন। ওই দিন ভোর ৪টার দিকে নিজের আসনে বসে থাকা অবস্থায় তিনি এক বিমানবালার নিতম্বে হাত দেন। কয়েক সেকেন্ড ধরে এভাবে স্পর্শ করেন তিনি।

আদালতে ডেপুটি পাবলিক প্রসিকিউটর ক্লারা লো জানান, ২৬ বছর বয়সী ওই বিমানবালা ঘটনায় ভীত ও ক্ষুব্ধ হন। তিনি ইয়ামিনকে স্পর্শ করতে নিষেধ করেন। তবে ইয়ামিন কোনো কথা না বলে তার দিকে তাকিয়ে হাসেন। পরে ওই বিমানবালা সহকর্মীকে বিষয়টি জানান। একপর্যায়ে পুলিশকে খবর দেওয়া হয়। ফ্লাইটটি ওই দিন সকালে চাঙ্গি বিমানবন্দরে অবতরণের পর ইয়ামিনকে গ্রেপ্তার করা হয়।

তবে ব্যক্তিগত বন্ডে মুক্তি পাওয়ার পর অক্টোবরে আবারও গ্রেপ্তার হন তিনি। আদালতের তথ্য অনুযায়ী, ৭ অক্টোবর রাত সাড়ে ১২টার দিকে লিটল ইন্ডিয়ার কাছে জালান বেরসেহ এলাকায় তাকে মাতাল অবস্থায় পাওয়া যায়। এ সময় তিনি কাঁদছিলেন, অসংলগ্নভাবে চিৎকার করছিলেন এবং একটি শক্ত জায়গায় হেলান দিয়ে বসেছিলেন।

ডেপুটি পাবলিক প্রসিকিউটর জানান, খবর পেয়ে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ইয়ামিনকে মাতাল অবস্থায় দেখতে পান। তখন তার নাক দিয়েও রক্ত ঝরছিল। পরে প্যারামেডিকরা তার রক্তচাপ মাপার চেষ্টা করেন। কিন্তু তিনি সহযোগিতা না করে মাটিতে শুয়ে এদিক-সেদিক ছটফট করতে থাকেন।

একপর্যায়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ ক্যান্টনমেন্ট কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে সিগারেট চেয়ে না পেয়ে তিনি আক্রমণাত্মক আচরণ শুরু করেন। এ সময় তার পা চেপে ধরে রাখা এক পুলিশ সদস্যের গায়ে থুতু নিক্ষেপ করেন।

এ ঘটনায় সরকারি কর্মচারীর ওপর অপরাধমূলক বলপ্রয়োগের অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে। বিমানে বিমানবালাকে যৌন হয়রানি এবং পুলিশ সদস্যের গায়ে থুতু মারার পৃথক দুটি অভিযোগেই দোষ স্বীকার করেন ইয়ামিন। পরে আদালত তাকে চার মাসের কারাদণ্ড দেন।