শিরোনাম
ধর্মঘট প্রত্যাহার, ডিপো থেকে তেল উত্তোলন বন্ধ ঘোষণা খুঁটি কম, বিল বেশি: সিলেটের বিদ্যুৎ প্রকল্পে দুর্নীতির অভিযোগ মহানগর পুলিশের সঙ্গে খন্দকার মুক্তাদিরের মতবিনিময় সেচ সুবিধা নিশ্চিত করে কৃষি উৎপাদন বাড়াতে সরকার গুরুত্ব দিচ্ছে: বাণিজ্যমন্ত্রী হরমুজ প্রণালি সংকটেও বাংলাদেশি জাহাজে বাধা দেবে না ইরান সিলেটে র‌্যাবের চিরুনি অভিযানে ‍এক রাতে ধরা ১৬ ছি/ন/তা/ই/কারী সিলেটের একজনসহ পুলিশের ঊর্ধ্বতন ৪ কর্মকর্তাকে বদলি সিলেটে প্রায় ৭শ নারীর হাতে ফ্যামিলি কার্ড: দ্রব্যমূল্য নিয়ে স্বস্তির বার্তা বাণিজ্যমন্ত্রীর ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন: সিলেটে পাচ্ছেন ৬৯৭ জন সিলেটে পেট্রোল পাম্পে হা’মলার প্রতি’বাদে অর্ধদিবস ধর্ম’ঘট

https://www.emjanews.com/

5102

politics

প্রকাশিত

০৫ মে ২০২৫ ১৪:৩৯

আপডেট

০৫ মে ২০২৫ ২১:১১

রাজনীতি

আ.লীগ নেতা মাহফুজের মুক্তিতে বাধা নেই

শ্যোন অ্যারেষ্ট আবেদন নামঞ্জুর

প্রকাশ: ০৫ মে ২০২৫ ১৪:৩৯

ছবি : সংগ্রহ

ইএন রিপোর্ট:

সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মাহফুজুর রহমানকে শ্যোন অ্যারেস্ট দেখানোর জন্য পুলিশের করা আবেদন নামঞ্জুর করেছেন আদালত। এতে করে নতুন কোনো মামলা না থাকলে জামিনে তার মুক্তিতে আর বাধা থাকছে না বলে জানিয়েছেন তার আইনজীবীরা।

বিস্ফোরক আইনের মামলায় জামিন মঞ্জুরের পরও মাহফুজকে জেল থেকে মুক্তি না দিয়ে কোতোয়ালী থানা পুলিশ তার বিরুদ্ধে জিআর-৪৬৯/২৪ মামলায় শ্যোন অ্যারেস্ট দেখানোর আবেদন করে। সোমবার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট প্রথম আদালতের বিচারক শরিফুল হক সেই আবেদন খারিজ করে দেন।

এর আগে গত বৃহস্পতিবার ভোরে সিলেট নগরীর শেখঘাট এলাকার নিজ বাসা থেকে মাহফুজকে গ্রেপ্তার করে কোতোয়ালী থানা পুলিশ। একই দিন দুপুরে তাকে আদালতে হাজির করলে বিচারক তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। পরে রোববার জামিন শুনানি শেষে সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দ্বিতীয় আদালতের বিচারক মো. সগির আহমদ তার জামিন মঞ্জুর করেন।

কোতোয়ালী থানার ওসি জিয়াউল হক জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় মাহফুজুর রহমানকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে অন্য একটি মামলায় শ্যোন অ্যারেস্টের আবেদন করা হলেও তা আদালতে প্রত্যাখ্যাত হয়।

আইনজীবী অ্যাডভোকেট নিজাম উদ্দিন বলেন, "নতুন কোনো মামলা না থাকলে এখন আর মাহফুজুর রহমানের মুক্তিতে কোনো বাধা নেই।"

উল্লেখ্য, গত ৫ আগস্টের পর থেকে সিলেটের অধিকাংশ আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার বা আত্মগোপনে যেতে দেখা গেলেও মাহফুজুর রহমান ছিলেন ব্যতিক্রম। এতদিন তিনি প্রকাশ্যে স্বাভাবিক রাজনৈতিক কার্যক্রম চালিয়ে যাচ্ছিলেন।