https://www.emjanews.com/

7773

politics

প্রকাশিত

২৮ জুলাই ২০২৫ ১৬:১৪

আপডেট

২৮ জুলাই ২০২৫ ১৬:১৮

রাজনীতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে গোপন চুক্তি চলবে না: বাংলাদেশ ন্যাপ

প্রকাশ: ২৮ জুলাই ২০২৫ ১৬:১৪

ছবি: সংগৃহিত।

মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে দেশবিরোধী গোপন চুক্তির বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেছে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ। দলটির চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া বলেন, ‘বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার জনগণের অজান্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি গোপন চুক্তি করেছে, যা দেশের স্বার্থের পরিপন্থী।’

সোমবার (২৮ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, ‘২৪ জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর জনগণ আশা করেছিল স্বৈরাচারী সরকারের সময় করা গোপন চুক্তিগুলো বাতিল হবে। কিন্তু তার পরিবর্তে বর্তমান সরকারও একই পথে হাঁটছে।’

তারা আরও বলেন, ‘সরকারের সাম্রাজ্যবাদপন্থী নীতির কারণে বাংলাদেশ ভবিষ্যতে যুদ্ধক্ষেত্রে পরিণত হতে পারে। জনগণকে এই ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।’

বাংলাদেশ ন্যাপের ৬৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের সাংগঠনিক সম্পাদক মিতা রহমানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল টাঙ্গাইলের সন্তোষে মজলুম জননেতা মওলানা ভাসানীর মাজারে শ্রদ্ধা নিবেদন করেন।

এসময় উপস্থিত ছিলেন কৃষি বিষয়ক সম্পাদক শফিকুল আলম শাহীন, উপ-প্রচার সম্পাদক রবিউল আওয়াল কনকসহ দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।

মিতা রহমান বলেন, ‘মওলানা ভাসানী ও বাংলাদেশ একে অপরের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। সাম্রাজ্যবাদবিরোধী লড়াইয়ে তাঁর আদর্শই আমাদের পথ দেখাবে।’