শিরোনাম
এক মিনিটেই শেষ ট্রেনের টিকিট, নতুন এজেন্সি নিয়োগের উদ্যোগ বাংলাদেশে রাজনৈতিক স্থিতিশীলতা বেড়েছে: যুক্তরাজ্যের প্রতিবেদন সব ধর্মের মানুষের সম্প্রীতি সুদৃঢ় করতে হবে: আরিফুল হক চৌধুরী রাজশাহীতে ধর্মসভা পূজামণ্ডপ পরিদর্শনে প্রধানমন্ত্রী অতিরিক্ত ডিআইজির বাসায় ডিবির অভিযান, মদ-ইয়াবা উদ্ধার, নারীসহ আটক ৮৪ ইউপি নির্বাচন: ভোটার এলাকা পরিবর্তনের আবেদন নিষ্পত্তির নির্দেশ সিলেটে এক সিএনজি চালকের ছু/রিকাঘা/তে আরেক চালক খু/ন সিলেটে স্কুল ছাত্রীর মায়ের মাম/লায় গ্রে/প্তার ‘প্রেমিক’ সিলেটে ২৪ ঘণ্টায় পুলিশের জালে ৩০ জন পুতিন-ট্রাম্প-শি’র ত্রিপক্ষীয় বৈঠকের সম্ভাবনা

https://www.emjanews.com/

7805

sylhet

প্রকাশিত

২৯ জুলাই ২০২৫ ১১:৫৯

আপডেট

২৯ জুলাই ২০২৫ ১৩:১৬

সিলেট

বিশ্বনাথে

ইউপি চেয়ারম্যানকে জুতাপেটার দায়ে সাবেক উপজেলা চেয়ারম্যানকে কারাদন্ড!

প্রকাশ: ২৯ জুলাই ২০২৫ ১১:৫৯

ছবি: সংগৃহিত।

সিলেট জেলার বিশ্বনাথ উপজেলার সাবেক এক ইউপি চেয়ারম্যানকে জুতাপেটার দায়ে সাবেক উপজেলা চেয়ারম্যানকে ২ মাসের সাজা ও ২ শ' টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (২৮ জুলাই) সিলেটের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট ৩য় আদালতের বিচারক মো. রুবেল মিয়া বাদী-বিবাদী পক্ষের মধ্যে দীর্ঘ শুনানি শেষে এই রায় প্রদান করেন।

তবে, আদালত থেকে আপীলের শর্তে আসামীদের জামিন দেয়ায় কারাগারে যেতে হয়নি সাবেক এই উপজেলা চেয়ারম্যানকে।

এই রায়ে সন্তুষ্ট মামলার বাদী বিশ্বনাথের অলংকারী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিশ্বনাথ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. লিলু মিয়া।

অপরদিকে ২ মাসের সাজা ও ২ শ' টাকা জরিমানায় দন্ডিত বিশ্বনাথ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ সুহেল আহমদ চৌধুরী জানিয়েছেন, এই রায়ের বিরুদ্ধে তিনি আপিল করবেন।

জানা গেছে, ২০২২ সালে বিশ্বনাথ উপজেলা বিএনপির বর্তমান সাধারণ সম্পাদক ও অলংকারী ইউনিয়ন পরিষদের সাবেক দু'বারের চেয়ারম্যান মো. লিলু মিয়া সিলেটের ৩নং আমলগ্রহণকারী আদালতে বিশ্বনাথ উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও বিশ্বনাথ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ সুহেল আহমদ চৌধুরীর বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। জি.আর মামলা নং ৫৫/২০২২।

মামলার বাদী আদালতে দায়েরকৃত এজাহারে অভিযোগ করেন, বিশ্বনাথ উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ সুহেল আহমদ চৌধুরী তার এক সহযোগী জাহাঙ্গীর আলমকে সাথে নিয়ে তাকে পায়ের স্যান্ডেল দিয়ে জুতাপেটা করে আহত করেন এবং তার এক লক্ষ টাকা ছিনিয়ে নেন। পরবর্তীতে বাদী সাইবার ট্রাইব্যুনাল আদালতসহ আরো তিনটি মামলা দায়ের করেন। এর মধ্যে দু'টি মামলা খারিজ হয় ও অপরটি থেকে অভিযুক্তরা অব্যাহতি পান।

এ মামলায় সোমবার সিলেট সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৩য় আদালতের বিচারক মো. রুবেল মিয়া বাদী-বিবাদী পক্ষের মধ্যে দীর্ঘ শুনানি শেষে ছিনতাইকৃত অর্থসহ অন্যান্য অভিযোগ থেকে অভিযুক্তদের অব্যাহতি দিলেও কিল-ঘূষিসহ ফুলা জখমের সন্দেহতীতভাবে প্রমাণের নমুনা পাওয়ায় মামলার প্রধান অভিযুক্ত বিশ্বনাথ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ সুহেল আহমদ চৌধুরী ও অপর অভিযুক্ত বিশ্বনাথ উপজেলা যুবদল নেতা জাহাঙ্গীর আলমকে দুমাসের কারাদণ্ড ও ২ শ টাকা জরিমানা এবং অনাদায়ে আরো ৩ দিনের কারাদণ্ড প্রদান করেন।