শিরোনাম
এক মিনিটেই শেষ ট্রেনের টিকিট, নতুন এজেন্সি নিয়োগের উদ্যোগ বাংলাদেশে রাজনৈতিক স্থিতিশীলতা বেড়েছে: যুক্তরাজ্যের প্রতিবেদন সব ধর্মের মানুষের সম্প্রীতি সুদৃঢ় করতে হবে: আরিফুল হক চৌধুরী রাজশাহীতে ধর্মসভা পূজামণ্ডপ পরিদর্শনে প্রধানমন্ত্রী অতিরিক্ত ডিআইজির বাসায় ডিবির অভিযান, মদ-ইয়াবা উদ্ধার, নারীসহ আটক ৮৪ ইউপি নির্বাচন: ভোটার এলাকা পরিবর্তনের আবেদন নিষ্পত্তির নির্দেশ সিলেটে এক সিএনজি চালকের ছু/রিকাঘা/তে আরেক চালক খু/ন সিলেটে স্কুল ছাত্রীর মায়ের মাম/লায় গ্রে/প্তার ‘প্রেমিক’ সিলেটে ২৪ ঘণ্টায় পুলিশের জালে ৩০ জন পুতিন-ট্রাম্প-শি’র ত্রিপক্ষীয় বৈঠকের সম্ভাবনা

https://www.emjanews.com/

7834

sylhet

প্রকাশিত

২৯ জুলাই ২০২৫ ২১:৫৪

আপডেট

২৯ জুলাই ২০২৫ ২২:৩৯

সিলেট

মালনীছড়ায় শিল্পপতি রাগীব আলীর সাথে মেয়ে রেজিনার দেখা করা নিয়ে তুলকালাম

প্রকাশ: ২৯ জুলাই ২০২৫ ২১:৫৪

শিল্পপতি রাগিব আলীর বাংলোয় পুলিশ (ছবি: সংগৃহীত)।

বাবার সাথে মেয়ের দেখা করা নিয়ে তুলকালাম ঘটনা ঘটেছে সিলেটের মালনীছড়া চা বাগান বাংলোয়।

মঙ্গলবার (২৯ জুলাই) সকালে সিলেটের শিল্পপতি রাগীব আলীর মালনীছড়া চা বাগান বাংলায় দেখা করতে আসেন লন্ডন প্রবাসী মেয়ে রেজিনা কাদির।

এ সময় মেয়ের সাথে কিশোরগঞ্জ জেলার কয়েকজন অপরিচিত লোক ছিল। তাদের সাথে বাগানের নিরাপত্তা কর্মীদের বাকবিতন্ডা হয়। 

পুলিশ ও বাগান শ্রমিকরা জানায়, বাকবিতন্ডার এক পর্যায়ে রাগীব আলীর পালিত পুত্র দেওয়ান শাকিব আহম্মেদ কৌশলে বাগানের  শ্রমিকদের বাংলোয় ডেকে আনেন। তারা দেশীয় অস্ত্র নিয়ে মেয়ে রোজিনা কাদির এর সাথে আসা লোকজনকে গণপিটুনি দেয়। 

শ্রমিকরা জানিয়েছেন, রাগীব আলীর পুত্রবধূ সিলেটে নেই, সেই সুযোগ কাজে লাগাতে রাগীব আলীর মেয়ে এখানে আসেন। তিনি জোর করে সম্পত্তি লিখে নিতে পারেন সেই ধারণাতেই শ্রমিকরা সেখানে জড়ো হন। 

এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সিলেটের বিমানবন্দর থানার বিপুলসংখ্যক পুলিশ। পরে আলোচনার মাধ্যমে ঘটনা নিষ্পত্তি করে তারা। 

এ সময় রোজিনা কাদির বাবার সাথে থাকতে চাইলে রাগীব আলী সম্মত হননি বলে পুলিশ জানায় এবং রাগীব আলীর অনুরোধে দুপুরে মেয়েকে নিরাপদে তার বাসায় পৌঁছে দেওয়া হয়। আর তার সাথে আসা পাঁচজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায় বিমানবন্দর পুলিশ।  

এ বিষয়ে বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুর রহমান বলেন, 'মেয়ে রেজিনা তার বাবার সাথে দেখা করতে আসেন। তবে মেয়ের সাথে থাকা লোকদের বাগানের শ্রমিক ও নিরাপত্তা রক্ষীদের হাতাহাতি হয়। এ ঘটনায় দুইজন আহত হয়। আহতদের হাসপাতালে ভর্তি করা হয় ও পাঁচজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেয়া হয়েছে।'

তিনি আরও জানান, মেয়ের সাথে আসার লোকজন সবাই কিশোরগঞ্জ এলাকার লোক।

তাদেরকে সাথে কেন এনেছেন- এ প্রশ্নে রেজিনা কাদের পুলিশকে জানান, তিনি তাদের চিনেন না।

ইমজা নিউজ থেকে রেজিনা কাদিরের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, 'আপনারা যা শুনেছেন সব ভুয়া। আর আমি এ বিষয়ে কথা বলতে ইচ্ছুক নই।'

উল্লেখ্য, স্বাক্ষর জাল করে বাংলাদেশ কৃষি ব্যাংক থেকে লোনের আবেদন করার অভিযোগসহ পরস্পর যোগসাজসে সম্পত্তি হাতিয়ে নেওয়ার আশংকা করে রাগীব আলীর পুত্রবধু সাদিকা জান্নাত চৌধুরী (২৮), পালিত পুত্র দেওয়ান শাকিব আহম্মেদ (৪০) সহযোগী আজম আলী (৬০),  শ্যামল পাশী (৪২) ও বনমালী ভৌমিক (৬৫) এর নাম উল্লেখ করে গত বছরের ৫জুন ঢাকার মতিঝিল থানায় রেজিনা কাদির সাধারণ ডায়েরি (নং-৩৪৮, ৫ জুন ২০২৪ ইং) করেছিলেন।