https://www.emjanews.com/

7971

sylhet

প্রকাশিত

০২ আগস্ট ২০২৫ ১৪:১৮

আপডেট

০২ আগস্ট ২০২৫ ১৫:৫৯

সিলেট

নিলাদ্রীতে হাউসবোটে ফেরার পথে বিদেশি মদসহ পর্যটক গ্রেফতার

প্রকাশ: ০২ আগস্ট ২০২৫ ১৪:১৮

ছবি: সংগৃহিত।

সুনামগঞ্জের তাহিরপুরে নিলাদ্রী ভ্রমণ শেষে হাউসবোটে ফেরার পথে বিদেশি মদের বোতলসহ রাজ বর্মন নামে এক পর্যটককে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (১ আগস্ট) বিকেলে ট্যাকেরঘাট চুনাপাথর খনি প্রকল্প বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। রাজ বর্মন রাজধানীর কেরানীগঞ্জের নতুন শুভাঢ্যা (চুনকুটিয়া) এলাকার ভক্ত বর্মনের ছেলে।

সুনামগঞ্জ জেলা পুলিশের মিডিয়া সেল জানিয়েছে, ট্যাকেরঘাট অস্থায়ী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই পংকজ দাশ অভিযানে নেতৃত্ব দেন। অভিযানে রাজ বর্মনের কাছ থেকে বিদেশি মদের কয়েকটি বোতল জব্দ করা হয়।

জিজ্ঞাসাবাদে রাজ স্বীকার করেন, স্থানীয় মাদক ব্যবসায়ীদের কাছ থেকে মদ সংগ্রহ করেছিলেন এবং নিজের ও হাউসবোটে থাকা অন্য পর্যটকদের সাথে সেবনের উদ্দেশ্যেই সেটি নিয়ে যাচ্ছিলেন।

উল্লেখ্য, রাজ বর্মন শুক্রবার সকালে টাঙ্গুয়ার হাওরভিত্তিক একটি হাউসবোটে করে নিলাদ্রী ও ট্যাকেরঘাট চুনাপাথর খনি প্রকল্প (পতিত কোয়ারি) এলাকায় ভ্রমণে এসেছিলেন।