https://www.emjanews.com/

7973

sylhet

প্রকাশিত

০২ আগস্ট ২০২৫ ১৪:৩৮

আপডেট

০২ আগস্ট ২০২৫ ১৫:৫৮

সিলেট

সুমেশ্বরী নদীতে বালি চুরি, আটক ১৫ জন, জব্দ ৫ ট্রলার

প্রকাশ: ০২ আগস্ট ২০২৫ ১৪:৩৮

ছবি: সংগৃহিত।

সুনামগঞ্জের মধ্যনগরে সুমেশ্বরী নদী থেকে অবৈধভাবে বালি উত্তোলনের সময় নেত্রকোনা ও কিশোরগঞ্জ জেলার ১৫ জন শ্রমিক, মাঝি ও সুকানীকে আটক করেছে পুলিশ। এ সময় বালি বোঝাই পাঁচটি স্টিল বডি ট্রলার জব্দ করা হয়, যার বাজারমূল্য প্রায় ১৪ লাখ ৫০ হাজার টাকা।

শুক্রবার (১ আগস্ট) ভোরে মধ্যনগর থানা পুলিশের দুটি পৃথক অভিযানে নদীর বিভিন্ন পয়েন্ট থেকে তাদের আটক করা হয়। বিষয়টি শনিবার নিশ্চিত করেন মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিবুর রহমান।

পুলিশ জানায়, ইজারা ছাড়াই একটি সংঘবদ্ধ চক্রের সহায়তায় আটককৃতরা খনিজ বালি উত্তোলন করে পাচারের চেষ্টা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাৎক্ষণিক অভিযান চালিয়ে পুলিশ তাদের আটক করে এবং ট্রলারগুলো থানায় নিয়ে আসে।

আটক ব্যক্তিদের মধ্যে আছেন নেত্রকোনার কলমাকান্দা উপজেলার ১১ জন এবং কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার ৪ জন।
তাদের বিরুদ্ধে দুটি পৃথক মামলা দায়ের করা হয়েছে এবং শুক্রবার বিকেলে আদালতে পাঠানো হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা বালি চুরির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে।