শিরোনাম
কানাডার প্রতি ভারতীয় শিক্ষার্থীদের আগ্রহ কমছে প্রকাশক পরিষদ সিলেটের বইমেলা বাতিল করল এসএমপি সৌদিতে পৌঁছেছেন ২৫ হাজারের বেশি হজযাত্রী, ২ জনের মৃত্যু সরকারি সফরে সিলেটে আসছেন মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির কুয়ালালামপুরে মদ্যপ চালকের গাড়িচাপায় সিলেটের মুজাহিদ নিহত দক্ষিণ সুরমায় স্কুল থেকে ফেরার পথে বাবার মৃ/ত্যু: বাকরুদ্ধ ছেলে সিলেটে ৫ বছরের সা/জার মা/ম/লায় ৫ বছর পলাতক সিলেটে পেট্রোল পাম্পের পাশে রাতের আঁধারে কী হচ্ছিল, সীমা ও কাওছার ধরা যুক্তরাজ্যের থারক কাউন্সিল নির্বাচনে লেবার পার্টির প্রার্থী সিলেটের সঞ্জিত দাস সিলেটে এখন আগের দ্বিগুণ বিক্রি হচ্ছে অকটেন, পেট্রোল, ডিজেলও!

https://www.emjanews.com/

7975

sylhet

প্রকাশিত

০২ আগস্ট ২০২৫ ১৫:০৫

আপডেট

০২ আগস্ট ২০২৫ ১৫:৫৭

সিলেট

সিলেটে অভিমানে কিশোরীর আত্মহত্যা

সিলেট নগরীতে বাবার সাথে

প্রকাশ: ০২ আগস্ট ২০২৫ ১৫:০৫

ছবি: সংগৃহিত।

সিলেট নগরীতে বাবার সঙ্গে অভিমানের জেরে রেশমা বেগম (১৪) নামের এক কিশোরী আত্মহত্যা করেছে। শনিবার (২ আগস্ট) সকালে পুলিশ তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।

রেশমা নগরীর কানিশাইল এলাকার প্রত্যাশা-৬৬, আলিম মিয়ার কলোনির বাসিন্দা ওয়াছির মিয়ার মেয়ে।

পুলিশ জানিয়েছে, পারিবারিক বিষয় নিয়ে বাবার সঙ্গে অভিমান করে সে আত্মঘাতী হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। সিলিং ফ্যানের সাথে গলায় ওড়না দিয়ে ফাঁস লাগানো অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়েছে। লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে কোতয়ালী থানার ওসি মো. জিয়াউল হক জানান, মেয়েটি শারীরিক ও বুদ্ধি প্রতিবন্ধী ছিলো। ৩য় শ্রেণীতে পড়তো। ময়নাতদন্ত রিপোর্ট এলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।