https://www.emjanews.com/

8020

politics

প্রকাশিত

০৩ আগস্ট ২০২৫ ১৫:৪৪

আপডেট

০৩ আগস্ট ২০২৫ ১৭:৩৫

রাজনীতি

‘তারেক রহমান আসছে’ স্লোগানে শাহবাগে ছাত্রদলের সমাবেশ শুরু

প্রকাশ: ০৩ আগস্ট ২০২৫ ১৫:৪৪

জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীর শাহবাগে জাতীয়তাবাদী ছাত্রদলের সমাবেশ শুরু হয়েছে। বেলা আড়াইটার দিকে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলামের বক্তব্যের মধ্য দিয়ে সমাবেশ শুরু হয়। তিনি বলেন, ছাত্রদলকে রুখে দেওয়ার ক্ষমতা বাংলাদেশে কারও নেই।

রোববার দুপুর বাড়ার সঙ্গে সঙ্গে শাহবাগ চত্বরে নেতাকর্মীদের ভিড় বাড়তে থাকে। মঞ্চে রয়েছেন ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা।

মা-মাটি ডাকছে, তারেক রহমান আসছে’, ‘তারেক রহমান বীরের বেশে, আসবে ফিরে বাংলাদেশে’, ‘তারেক রহমানের ভয় নাই, রাজপথ ছাড়ি নাইএমন স্লোগান দিতে থাকেন তারা।

সমাবেশে অংশ নেওয়া নেতা-কর্মীরা কপালে মাথায় জাতীয় দলীয় পতাকা বেঁধে, ছাত্রদলের লোগোসংবলিত ব্যান্ড পরে হাজির হন।

সমাবেশ ঘিরে শাহবাগের আশপাশের বেশ কয়েকটি সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে। শাহবাগ থেকে কাঁটাবন মোড়, ইন্টারকন্টিনেন্টাল হোটেল মোড়, শাহবাগ থানা মৎস্য ভবন পর্যন্ত সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। এসব রুটের যানবাহনকে বিকল্প পথে চালিত করা হচ্ছে। তবে জরুরি প্রয়োজনে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় ঢাকা মেডিকেল কলেজমুখী অ্যাম্বুলেন্স চলাচলের অনুমতি দেওয়া হচ্ছে।

সমাবেশে আসা নেতাকর্মীরা বলেন, ‘আমাদের একটাই দাবি, জুলাই ঘোষণাপত্র জুলাই সনদ কার্যকর করতে হবে। আমরা দেশকে ফ্যাসিবাদ থেকে মুক্ত করেছি, এখন আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মাধ্যমে খুনি হাসিনার পতন হয়েছে। এখন তারেক রহমান রাষ্ট্রনায়ক হিসেবে ফিরে এসে দেশের হাল ধরবেনএটাই আমাদের আশা।

সমাবেশে ভার্চ্যুয়ালি প্রধান অতিথির বক্তব্য দেওয়ার কথা রয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। বিশেষ অতিথি থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সভাপতিত্ব করবেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম এবং সঞ্চালনায় থাকবেন সাধারণ সম্পাদক নাছির উদ্দীন।