শিরোনাম
কানাডার প্রতি ভারতীয় শিক্ষার্থীদের আগ্রহ কমছে প্রকাশক পরিষদ সিলেটের বইমেলা বাতিল করল এসএমপি সৌদিতে পৌঁছেছেন ২৫ হাজারের বেশি হজযাত্রী, ২ জনের মৃত্যু সরকারি সফরে সিলেটে আসছেন মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির কুয়ালালামপুরে মদ্যপ চালকের গাড়িচাপায় সিলেটের মুজাহিদ নিহত দক্ষিণ সুরমায় স্কুল থেকে ফেরার পথে বাবার মৃ/ত্যু: বাকরুদ্ধ ছেলে সিলেটে ৫ বছরের সা/জার মা/ম/লায় ৫ বছর পলাতক সিলেটে পেট্রোল পাম্পের পাশে রাতের আঁধারে কী হচ্ছিল, সীমা ও কাওছার ধরা যুক্তরাজ্যের থারক কাউন্সিল নির্বাচনে লেবার পার্টির প্রার্থী সিলেটের সঞ্জিত দাস সিলেটে এখন আগের দ্বিগুণ বিক্রি হচ্ছে অকটেন, পেট্রোল, ডিজেলও!

https://www.emjanews.com/

8053

sylhet

প্রকাশিত

০৪ আগস্ট ২০২৫ ১০:৫৮

আপডেট

০৪ আগস্ট ২০২৫ ১৭:১২

সিলেট

সিলেটে বৃষ্টি বাড়ছে, বন্যার শঙ্কা নিচু এলাকায়

বৃষ্টিবলয়ের প্রভাবে আগামী ৩ দিন সিলেটে ভারী বৃষ্টি অব্যাহত থাকতে পারে

প্রকাশ: ০৪ আগস্ট ২০২৫ ১০:৫৮

সিলেটসহ দেশের বিভিন্ন অঞ্চলে টানা বৃষ্টি হচ্ছে, যার মূল কারণ ধেয়ে আসা শক্তিশালী বৃষ্টিবলয় ‘ঈশান’। এই বৃষ্টিবলয় দেশের অধিকাংশ এলাকায় সক্রিয় হয়ে পড়েছে, যার প্রভাবে আগামী কয়েকদিন ধরে বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

 বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) তাদের ফেসবুক পেজে জানিয়েছে, ঈশান একটি প্রায় পূর্ণাঙ্গ বৃষ্টিবলয়। এটি দেশের প্রায় ৯০ শতাংশ এলাকায় কম-বেশি বৃষ্টির সম্ভাবনা তৈরি করেছে। বিশেষ করে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে বৃষ্টির পরিমাণ বেশি হতে পারে। সেই সঙ্গে বজ্রপাতেরও আশঙ্কা রয়েছে।

সিলেট বিভাগে টানা বৃষ্টির কারণে ইতোমধ্যেই নদ-নদীগুলোর পানি বাড়তে শুরু করেছে। এতে করে জেলার নিচু এলাকাগুলোতে নতুন করে বন্যার আশঙ্কা তৈরি হয়েছে।

সিলেট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী দীপক রঞ্জন দাশ জানান, আগস্ট মাসে আকস্মিক বন্যার আশঙ্কা রয়েছে। আগামী ৩ দিন বৃষ্টিবলয়ের প্রভাবে সিলেটে ভারী বৃষ্টি অব্যাহত থাকতে পারে। একই সময়ে ভারতের মেঘালয় ও চেরাপুঞ্জিতে ভারী বৃষ্টিপাত হলে উজানের পানি প্রবাহ আরও বেড়ে যেতে পারে, যা সিলেটের নিচু এলাকায় বন্যা পরিস্থিতি সৃষ্টি করতে পারে।
তবে ঠিক কতটুকু নদ-নদীর পানি বৃদ্ধি পাবে, কিংবা তা বিপদসীমা অতিক্রম করবে কি না-এ বিষয়ে এখনো নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। তবুও সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।