ছবি: সংগৃহিত।
সুনামগঞ্জের কর্মবিরতি শুরুর ১৬ ঘণ্টা পর সিদ্ধান্ত থেকে সরে এসেছেন পরিবহন মালিক শ্রমিকরা। রোববার (০৪ আগস্ট) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলনে কক্ষে কর্মবিরতির প্রত্যাহার ঘোষণা করেন জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সুজাউল কবির।
জানা যায়, রোববার দুপুরে সুনামগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও পরিবহন মালিক শ্রমিকদের সঙ্গে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেখানে অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য শিক্ষার্থীদের পক্ষ থেকে সকলের কাছে দুঃখ প্রকাশ করেন সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. আব্দুল লতিফ।তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অনেক মেধাবী ও ভদ্র। তবে যেহেতু একটা ঘটনা ঘটে গেছে তার জন্য আমি দুঃখ প্রকাশ করছি এবং আমার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কখনও আর এমনটা করবে না বলে আশ্বস্ত করছি।’
এদিকে এমন ঘটনা আর পুনরাবৃত্তি ঘটবে না এমন আশ্বাসে দীর্ঘ ১৬ ঘণ্টা পর কর্মবিরতি প্রত্যাহার করেছেন সুনামগঞ্জের আন্দোলনরত পরিবহন মালিক শ্রমিকরা। জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সুজাউল কবির বলেন, যেহেতু বিশ্ববিদ্যালয়ের প্রক্টর দুঃখ প্রকাশ করেছেন ও তিনি কথা দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের আর কোনোও শিক্ষার্থী চালক কিংবা হেলপারদের সঙ্গে খারাপ আচরণ করবে না সেজন্য আজকে এই মুহূর্তে আমরা সবাই সিদ্ধান্তে নিয়ে অনির্দিষ্টকালের কর্মবিরতি প্রত্যাহার করে সারাদেশের সঙ্গে যানচলাচল শুরু করছি। এরআগে রোববার সন্ধ্যা থেকে কোনো বাস সুনামগঞ্জ ছেড়ে যায়নি।
সোমবার সকালে থেকে সিএনজি অটোরিকশার চালকেরা ধর্মঘটে যোগ দেন। কেউ কেউ সিএনজি অটোরিকশা চালানোর চেষ্টা করলে তাতে বাধা দেন শ্রমিকেরা।সকালে সিলেট যাবেন বলে জেলা শহরের বাস টার্মিনালে আসেন তাহিরপুর উপজেলার বাসিন্দা এরশাদ মিয়া। সিলেটের একটি বেসরকারি হাসপাতালে তাঁর এক আত্মীয় চিকিৎসাধীন। কিন্তু বাস টার্মিনালে এসে দেখেন কোনো বাস চলছে না। এরশাদ মিয়া বলেন, কখন বাস চলবে, সেটিও কেউ বলতে পারছেন না। এতে মানুষের ভোগান্তি হচ্ছে। প্রশাসনের উচিত দ্রুত পদক্ষেপ নেওয়া।টাঙ্গুয়ার হাওরে ঘুরতে আসা ঢাকার বাসিন্দা সামিয়ান ইসলাম বলেন, ‘সকালের বাসে ঢাকায় যাব। এ জন্য টিকিট নেওয়া ছিল। এখন এসে দেখি বাস চলছে না। কী করব, বঝুতে পারছি না। সিলেটেও যাওয়া যাচ্ছে না।
জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সুজাউল কবির বলেন, ‘যেহেতু বিশ্ববিদ্যালয়ের প্রক্টর দুঃখ প্রকাশ করেছেন ও তিনি কথা দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের আর কোনোও শিক্ষার্থী চালক কিংবা হেলপারদের সঙ্গে খারাপ আচরণ করবে না সেজন্য আজকে এই মুহূর্তে আমরা সবাই সিদ্ধান্তে নিয়ে অনির্দিষ্টকালের কর্মবিরতি প্রত্যাহার করে সারাদেশের সঙ্গে যানচলাচল শুরু করছি’।
