ছবি: ইমজা নিউজ
স্বাভািবিক হয়েছে সিলেট-তামাবিল সড়কের যান চলাচল। এর আগে সোমবার বেলা একটার দিকে ভারি বর্ষণে গাছ ভেঙে পড়লে প্রায় আড়াই ঘন্টা পর বন্ধ ছিল এই সড়ক। সড়কের দুপাশে তীব্র যানজটে বাড়তি ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। বিকেল সাড়ে চারটার দিকে সড়কের ওপর পড়া গাছ সরানো হয়।
অবিরাম ভারী বর্ষণের কারণে সোমবার সিলেট শহরের মেজর টিলার শ্যামলী পয়েন্টে একটি বড় গাছ সড়কে উপড়ে পড়ে যায়। এতে সিলেট-তামাবিল সড়কে যান চলাচল সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায় এবং সৃষ্টি হয় দীর্ঘ যানজট।
সিলেট পাবলিক ক্যান্টমেন্ট স্কুল কলেজ ও সিলেট ক্যান্টনমেন্ট স্কুলের শিক্ষার্থীদের বহনকারী বাসও এসময় আটকা পড়ে।
ঘটনাস্থলে উপস্থিত ফায়ার সার্ভিসের একটি দল গাছটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে।

এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
