শিরোনাম
কানাডার প্রতি ভারতীয় শিক্ষার্থীদের আগ্রহ কমছে প্রকাশক পরিষদ সিলেটের বইমেলা বাতিল করল এসএমপি সৌদিতে পৌঁছেছেন ২৫ হাজারের বেশি হজযাত্রী, ২ জনের মৃত্যু সরকারি সফরে সিলেটে আসছেন মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির কুয়ালালামপুরে মদ্যপ চালকের গাড়িচাপায় সিলেটের মুজাহিদ নিহত দক্ষিণ সুরমায় স্কুল থেকে ফেরার পথে বাবার মৃ/ত্যু: বাকরুদ্ধ ছেলে সিলেটে ৫ বছরের সা/জার মা/ম/লায় ৫ বছর পলাতক সিলেটে পেট্রোল পাম্পের পাশে রাতের আঁধারে কী হচ্ছিল, সীমা ও কাওছার ধরা যুক্তরাজ্যের থারক কাউন্সিল নির্বাচনে লেবার পার্টির প্রার্থী সিলেটের সঞ্জিত দাস সিলেটে এখন আগের দ্বিগুণ বিক্রি হচ্ছে অকটেন, পেট্রোল, ডিজেলও!

https://www.emjanews.com/

8107

sylhet

প্রকাশিত

০৫ আগস্ট ২০২৫ ১৪:১৬

আপডেট

০৫ আগস্ট ২০২৫ ১৭:১০

সিলেট

জাফলং চা বাগানে একজনকে পিটিয়ে হ.ত্যা, তিনজন আটক

প্রকাশ: ০৫ আগস্ট ২০২৫ ১৪:১৬

ছবি: সংগৃহিত।

সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের একটি চা বাগানে ইমাম উদ্দিন (৩৮) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। নিহত ইমাম উদ্দিন উপজেলার মেদি গ্রামের হরমুজ আলীর ছেলে। 

মঙ্গলবার (৫ আগস্ট) সকালে জাফলং চা বাগানের বাংলোর পাশে একটি অফিস কক্ষ থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ সরকার মোহাম্মদ তোফায়েল জানান, রাতের যে কোন সময় ইমাম উদ্দিনকে  চা বাগানের ভেতর পিটিয়ে হত্যা করা হয়।  সকালে খবর পেয়ে   তার লাশ  উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়ছে। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে ৩ জনকে আটক করা হয়েছে বলে জানান তিনি। 

এদিকে, হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ স্থানীয়রা চা বাগানের ফটক ঘেরাও করে বিক্ষোভ শুরু করে। এ সময় খুনিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে স্লোগান দিতে থাকেন তারা। বিক্ষোভের মুখে আক্কেল প্রধান, নিরঞ্জন গোয়ালা ও লিটন নামে তিনজনকে সন্দেহভাজন হিসেবে আটক করার পর  বিক্ষুব্ধ জনতা ঘেরাও তুলে নেয়।

স্থানীয়রা জানান,  রাত ৩ টার দিকে ইমাম উদ্দিনকে  চোর সন্দেহে  আটক করে চা বাগান কর্তৃপক্ষ।  পরে তাকে কয়েকজন মিলে তার উপর নির্যাতন চালায়।