শিরোনাম
কানাডার প্রতি ভারতীয় শিক্ষার্থীদের আগ্রহ কমছে প্রকাশক পরিষদ সিলেটের বইমেলা বাতিল করল এসএমপি সৌদিতে পৌঁছেছেন ২৫ হাজারের বেশি হজযাত্রী, ২ জনের মৃত্যু সরকারি সফরে সিলেটে আসছেন মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির কুয়ালালামপুরে মদ্যপ চালকের গাড়িচাপায় সিলেটের মুজাহিদ নিহত দক্ষিণ সুরমায় স্কুল থেকে ফেরার পথে বাবার মৃ/ত্যু: বাকরুদ্ধ ছেলে সিলেটে ৫ বছরের সা/জার মা/ম/লায় ৫ বছর পলাতক সিলেটে পেট্রোল পাম্পের পাশে রাতের আঁধারে কী হচ্ছিল, সীমা ও কাওছার ধরা যুক্তরাজ্যের থারক কাউন্সিল নির্বাচনে লেবার পার্টির প্রার্থী সিলেটের সঞ্জিত দাস সিলেটে এখন আগের দ্বিগুণ বিক্রি হচ্ছে অকটেন, পেট্রোল, ডিজেলও!

https://www.emjanews.com/

8109

sylhet

প্রকাশিত

০৫ আগস্ট ২০২৫ ১৪:৫৪

আপডেট

০৫ আগস্ট ২০২৫ ১৫:৪৯

সিলেট

সিলেট সীমান্তে প্রায় ১ কোটি ৮৯ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ

প্রকাশ: ০৫ আগস্ট ২০২৫ ১৪:৫৪

সিলেট সীমান্তে  প্রায় ১ কোটি ৮৯ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি) ।
মঙ্গলবার (৫ আগস্ট) সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর আওতাধীন সীমান্তবর্তী এলাকা সংগ্রাম, তামাবিল, বিছনাকান্দি, প্রতাপপুর ও বাংলাবাজার বিওপিতে একযোগে অভিযান চালিয়ে প্রায় ১ কোটি ৮৯ লাখ ৫৬ হাজার ৯৫০ টাকার চোরাচালানি পণ্য জব্দ করা হয়।

অভিযানে অংশ নেয়া বিজিবি সদস্যরা সংগ্রাম, তামাবিল, বিছনাকান্দি, প্রতাপপুর ও বাংলাবাজার বিওপি এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় বিপুল পরিমাণ চোরাচালানি পণ্য জব্দ করা হয়।

জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে-ভারতীয় শাড়ি, স্কিন ব্রাইট ক্রিম, মহিষ, সুপারি, মেডিসিন, থান কাপড় এবং বাংলাদেশ থেকে ভারতে পাচারকালে জব্দকৃত শিং মাছ। এসব পণ্যের বাজারমূল্য প্রায় ১ কোটি ৮৯ লাখ ৫৬ হাজার ৯৫০ টাকা।

সিলেট ব্যাটালিয়নের অধিনায়ক এক বিবৃতিতে জানান, ‘সীমান্তে চোরাচালান দমন ও নিরাপত্তা জোরদারে উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনায় গোয়েন্দা তৎপরতা ও অভিযানিক কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় এই সফল অভিযান পরিচালিত হয়।’

তিনি আরও জানান, জব্দকৃত মালামাল আইনি প্রক্রিয়ার মাধ্যমে সংশ্লিষ্ট দপ্তরে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।