শিরোনাম
কানাডার প্রতি ভারতীয় শিক্ষার্থীদের আগ্রহ কমছে প্রকাশক পরিষদ সিলেটের বইমেলা বাতিল করল এসএমপি সৌদিতে পৌঁছেছেন ২৫ হাজারের বেশি হজযাত্রী, ২ জনের মৃত্যু সরকারি সফরে সিলেটে আসছেন মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির কুয়ালালামপুরে মদ্যপ চালকের গাড়িচাপায় সিলেটের মুজাহিদ নিহত দক্ষিণ সুরমায় স্কুল থেকে ফেরার পথে বাবার মৃ/ত্যু: বাকরুদ্ধ ছেলে সিলেটে ৫ বছরের সা/জার মা/ম/লায় ৫ বছর পলাতক সিলেটে পেট্রোল পাম্পের পাশে রাতের আঁধারে কী হচ্ছিল, সীমা ও কাওছার ধরা যুক্তরাজ্যের থারক কাউন্সিল নির্বাচনে লেবার পার্টির প্রার্থী সিলেটের সঞ্জিত দাস সিলেটে এখন আগের দ্বিগুণ বিক্রি হচ্ছে অকটেন, পেট্রোল, ডিজেলও!

https://www.emjanews.com/

8250

sylhet

প্রকাশিত

০৯ আগস্ট ২০২৫ ১১:০৫

আপডেট

০৯ আগস্ট ২০২৫ ১৩:৫৯

সিলেট

সিলেটে আজও থাকতে পারে ভারী বর্ষণ

প্রকাশ: ০৯ আগস্ট ২০২৫ ১১:০৫

ছবি: সংগৃহিত।

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় গতকাল শুক্রবার বৃষ্টি হলেও সিলেটসহ তিন বিভাগে বৃষ্টির পরিমাণ ছিল তুলনামূলক বেশি। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ শনিবার সারা দেশে বৃষ্টি কিছুটা কমতে পারে, তবে সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগে বৃষ্টির প্রবণতা বেশি থাকবে।

আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবীর জানান, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে শুক্রবার সিলেটসহ কয়েকটি অঞ্চলে বৃষ্টি বেড়েছিল। আজ থেকে কিছুটা কমলেও সিলেটে আকাশ মেঘলা থাকবে এবং মাঝে মাঝে ভারী বর্ষণ হতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের শুক্রবার সন্ধ্যার ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। এর মধ্যে সিলেট বিভাগে বৃষ্টির পরিমাণ বেশি থাকার সম্ভাবনা রয়েছে।

গত ২৪ ঘণ্টায় দেশের ৫১টি আবহাওয়া স্টেশনের মধ্যে ৪৯টিতেই বৃষ্টি হয়েছে। সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড হয় চট্টগ্রামের সন্দ্বীপে-১৪৩ মিলিমিটার। সিলেট অঞ্চলেও সারাদিন থেমে থেমে বৃষ্টি হয়েছে, যা নদী-নালা ও নিম্নাঞ্চলে পানি বৃদ্ধির কারণ হতে পারে।

আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান জানান, শনিবার সিলেট ও উত্তরাঞ্চলে বৃষ্টির প্রবণতা আরও কিছুটা বাড়তে পারে, তবে দেশের অন্যান্য অঞ্চলে তা কমে আসবে। এ অবস্থা দুয়েক দিন স্থায়ী হতে পারে।

গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয় নীলফামারীর সৈয়দপুরে-৩৩ ডিগ্রি সেলসিয়াস, আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল বরিশালে-২২.৮ ডিগ্রি সেলসিয়াস।