শিরোনাম
কানাডার প্রতি ভারতীয় শিক্ষার্থীদের আগ্রহ কমছে প্রকাশক পরিষদ সিলেটের বইমেলা বাতিল করল এসএমপি সৌদিতে পৌঁছেছেন ২৫ হাজারের বেশি হজযাত্রী, ২ জনের মৃত্যু সরকারি সফরে সিলেটে আসছেন মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির কুয়ালালামপুরে মদ্যপ চালকের গাড়িচাপায় সিলেটের মুজাহিদ নিহত দক্ষিণ সুরমায় স্কুল থেকে ফেরার পথে বাবার মৃ/ত্যু: বাকরুদ্ধ ছেলে সিলেটে ৫ বছরের সা/জার মা/ম/লায় ৫ বছর পলাতক সিলেটে পেট্রোল পাম্পের পাশে রাতের আঁধারে কী হচ্ছিল, সীমা ও কাওছার ধরা যুক্তরাজ্যের থারক কাউন্সিল নির্বাচনে লেবার পার্টির প্রার্থী সিলেটের সঞ্জিত দাস সিলেটে এখন আগের দ্বিগুণ বিক্রি হচ্ছে অকটেন, পেট্রোল, ডিজেলও!

https://www.emjanews.com/

8265

sylhet

প্রকাশিত

০৯ আগস্ট ২০২৫ ১৫:৪১

আপডেট

০৯ আগস্ট ২০২৫ ১৫:৫২

সিলেট

বিয়ানীবাজারে আড়াই কোটি টাকার ভারতীয় কসমেটিকস আটক

প্রকাশ: ০৯ আগস্ট ২০২৫ ১৫:৪১

ছবি: সংগৃহিত।

বিয়ানীবাজারের চারখাই এলাকা থেকে প্রায় আড়াই কোটি টাকার ভারতীয় অবৈধ কসমেটিকস পণ্য জব্দ করেছে পুলিশ। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায়, পাথর বোঝাই একটি ট্রাক দিয়ে এসব পণ্য সীমান্ত থেকে অবৈধভাবে অন্যত্র নিয়ে যাওয়া হচ্ছিল। আটককৃত পণ্যগুলো মূলত কথিত সৌন্দর্যবর্ধন ক্রিম হিসেবে বাজারে বিক্রি হয়ে আসছিল।

জানা যায়, শনিবার সকাল সাড়ে ৮টার দিকে সীমান্তঘেঁষা জকিগঞ্জ ও কানাইঘাট উপজেলার বিভিন্ন এলাকা থেকে পাথরের আড়ালে ভারতে উৎপাদিত এসব কসমেটিকস পণ্য পাচারের গোপন তথ্য পেয়ে চারখাই এলাকায় তল্লাশি চালানো হয়। এক পর্যায়ে কসকটখা-লালপুর সেতুর ওপর পাথর ও কসমেটিকস পণ্যবোঝাই ট্রাক  পুলিশি চেকপোস্টে আটক করা হয়। পরে চারখাই ক্যাম্পে ট্রাক তল্লাশি করে ৭৪ কার্টুন ‘স্কিনশাইন’ ও ২৮ কার্টুন ‘আল্ট্রাব্রাইট’ নামক কথিত সৌন্দর্যবর্ধন ক্রিম পাওয়া যায়।

চারখাই পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই হোসাইন জানান, আটককৃত পণ্যের আনুমানিক বাজার মূল্য দুই কোটি ৪৩ লক্ষ ৮৪ হাজার টাকা। সিলেটের পুলিশ সুপার মাহবুবুর রহমান ও বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফ উজ্জামানের তদারকিতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে এসব পণ্য জব্দ করা হয়। অবৈধ পণ্য পরিবহনের অভিযোগে ওই ট্রাকটিও জব্দ করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন কানাইঘাটের সাতপারি গ্রামের সাইনুল হকের ছেলে জাহেদ আহমদ (২৪) এবং মইন উদ্দিনের ছেলে হাসান ইমরান (২০)। বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ আশরাফ উজ্জামান জানান, বিপুল অংকের রাজস্ব ফাঁকি দিয়ে এসব পণ্য অবৈধভাবে অন্যত্র পাচার করা হচ্ছিল। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।