শিরোনাম
কানাডার প্রতি ভারতীয় শিক্ষার্থীদের আগ্রহ কমছে প্রকাশক পরিষদ সিলেটের বইমেলা বাতিল করল এসএমপি সৌদিতে পৌঁছেছেন ২৫ হাজারের বেশি হজযাত্রী, ২ জনের মৃত্যু সরকারি সফরে সিলেটে আসছেন মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির কুয়ালালামপুরে মদ্যপ চালকের গাড়িচাপায় সিলেটের মুজাহিদ নিহত দক্ষিণ সুরমায় স্কুল থেকে ফেরার পথে বাবার মৃ/ত্যু: বাকরুদ্ধ ছেলে সিলেটে ৫ বছরের সা/জার মা/ম/লায় ৫ বছর পলাতক সিলেটে পেট্রোল পাম্পের পাশে রাতের আঁধারে কী হচ্ছিল, সীমা ও কাওছার ধরা যুক্তরাজ্যের থারক কাউন্সিল নির্বাচনে লেবার পার্টির প্রার্থী সিলেটের সঞ্জিত দাস সিলেটে এখন আগের দ্বিগুণ বিক্রি হচ্ছে অকটেন, পেট্রোল, ডিজেলও!

https://www.emjanews.com/

8287

sports

প্রকাশিত

১০ আগস্ট ২০২৫ ১১:৩৫

আপডেট

১০ আগস্ট ২০২৫ ১৫:৩৫

খেলাধুলা

ইতিহাস গড়ার দ্বারপ্রান্তে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল দল

প্রকাশ: ১০ আগস্ট ২০২৫ ১১:৩৫

ছবি: সংগৃহিত।

বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল দল আজ ইতিহাস গড়ার দ্বারপ্রান্তে। বিকেল ৩টায় এএফসি অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপ বাছাইয়ের ‘এইচ’ গ্রুপে মুখোমুখি হবে দক্ষিণ কোরিয়ার। ম্যাচে ড্র করলেই প্রথমবারের মতো এশিয়ান কাপে জায়গা পাবে আফঈদা-সাগরিকারা।

লাওস ও পূর্ব তিমুরকে হারিয়ে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে আছে বাংলাদেশ, সমান পয়েন্ট দক্ষিণ কোরিয়ারও। তবে এক গোল বেশি করায় বাংলাদেশ এগিয়ে। হেরে গেলেও রানার্সআপদের মধ্যে সেরা তিনে থাকতে পারলে মূল পর্বের টিকিট মিলবে।

দলের ভরসা আক্রমণভাগে সাগরিকা ও তৃষ্ণা, মাঝমাঠে স্বপ্না ও মুনকি। শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে আজ রক্ষণাত্মক ফর্মেশন সাজাতে পারেন কোচ পিটার বাটলার।

২০২৪ সাল থেকে অপরাজিত অনূর্ধ্ব-২০ নারী দল এর আগে সাফ চ্যাম্পিয়ন হয়ে দারুণ ফর্মে আছে।