https://www.emjanews.com/

8290

politics

প্রকাশিত

১০ আগস্ট ২০২৫ ১২:২৬

আপডেট

১০ আগস্ট ২০২৫ ১৫:৩২

রাজনীতি

উপদেষ্টাদের সততা ও নৈতিকতায় ‘পূর্ণ আস্থা’ ফখরুলের

প্রকাশ: ১০ আগস্ট ২০২৫ ১২:২৬

ছবি: সংগৃহীত।

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সততা ও নৈতিকতার প্রতি পূর্ণ আস্থা প্রকাশ করেছে বিএনপি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল শনিবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ অবস্থান জানান।

তিনি বলেন, একটি পত্রিকায় নাম উল্লেখ না করে একজন সাবেক সচিবকে উদ্ধৃত করে খবর প্রকাশিত হয়েছে যে আটজন উপদেষ্টা দুর্নীতির সঙ্গে জড়িত। ‘এটি আমাদের নয়, এর সঙ্গে বিএনপির কোনো সম্পর্ক নেই। আমরা প্রধান উপদেষ্টাসহ সব উপদেষ্টাকে সম্মান করি এবং তাঁদের সততার ওপর আস্থা রাখি।’

মির্জা ফখরুল স্পষ্ট করে জানান, সাবেক সচিব এ বি এম আবদুস সাত্তারের বরাত দিয়ে গণমাধ্যমে যে বক্তব্য প্রকাশিত হয়েছে, তা সম্পূর্ণ তাঁর ব্যক্তিগত মতামত, দলের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই।

উল্লেখ্য, গত শুক্রবার রাজধানীর বিয়াম মিলনায়তনে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসোসিয়েশনের এক সেমিনারে অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক ও বৈষম্যবিরোধী কর্মচারী ঐক্য ফোরামের সভাপতি আবদুস সাত্তার এই অভিযোগ করেন। তবে তিনি কোনো উপদেষ্টার নাম উল্লেখ করেননি।