শিরোনাম
কানাডার প্রতি ভারতীয় শিক্ষার্থীদের আগ্রহ কমছে প্রকাশক পরিষদ সিলেটের বইমেলা বাতিল করল এসএমপি সৌদিতে পৌঁছেছেন ২৫ হাজারের বেশি হজযাত্রী, ২ জনের মৃত্যু সরকারি সফরে সিলেটে আসছেন মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির কুয়ালালামপুরে মদ্যপ চালকের গাড়িচাপায় সিলেটের মুজাহিদ নিহত দক্ষিণ সুরমায় স্কুল থেকে ফেরার পথে বাবার মৃ/ত্যু: বাকরুদ্ধ ছেলে সিলেটে ৫ বছরের সা/জার মা/ম/লায় ৫ বছর পলাতক সিলেটে পেট্রোল পাম্পের পাশে রাতের আঁধারে কী হচ্ছিল, সীমা ও কাওছার ধরা যুক্তরাজ্যের থারক কাউন্সিল নির্বাচনে লেবার পার্টির প্রার্থী সিলেটের সঞ্জিত দাস সিলেটে এখন আগের দ্বিগুণ বিক্রি হচ্ছে অকটেন, পেট্রোল, ডিজেলও!

https://www.emjanews.com/

8291

sylhet

প্রকাশিত

১০ আগস্ট ২০২৫ ১২:৪০

আপডেট

১০ আগস্ট ২০২৫ ১৫:৩১

সিলেট

১৯ ঘন্টায়ও সন্ধান মেলেনি জাফলংয়ে নিখোঁজ বিজিবি সদস্যের

প্রকাশ: ১০ আগস্ট ২০২৫ ১২:৪০

ছবি সংগৃহীত

গোয়াইনঘাটের পশ্চিম জাফলংয়ের পিয়াইন নদীতে নিখোঁজ বিজিবি সদস্য মাসুম বিল্লাহর সন্ধান এখনো মেলেনি। বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক জানিয়েছেন, গত রাত থেকে ফায়ার সার্ভিস, বিজিবি ও পুলিশ যৌথভাবে উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে। রবিবার দুপুর ১২টা পর্যন্তও তাকে খুঁজে পাওয়া যায়নি।

এর আগে শনিবার (৯ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে ভারতীয় চোরাচালান পণ্য ও চোরাকারবারীদের ধরতে গিয়ে নৌকা ডুবির ঘটনায় তিনি নিখোঁজ হন। ঘটনাটি ঘটে গোয়াইনঘাট সদর ইউনিয়নের আহারকান্দি আমবাড়ি এলাকায়। জানা যায়, দুইজন বিজিবি সদস্য নৌকাযোগে ভারতীয় পণ্যবাহী একটি নৌকা থামাতে গেলে ধাক্কায় উভয় নৌকাই ডুবে যায়। এ সময় অপর বিজিবি সদস্য ও মাঝি সাঁতরে তীরে উঠলেও সিপাহী মাসুম বিল্লাহ পানিতে তলিয়ে যান।

ঘটনার পর স্থানীয়রা ও বিজিবি সদস্যরা অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। স্থানীয় ইউপি সদস্য দেলোয়ার হোসেন জানান, খবর পেয়ে তারা উদ্ধার তৎপরতায় অংশ নিয়েছেন, তবে এখনো নিখোঁজ সদস্যকে খুঁজে পাওয়া যায়নি।