https://www.emjanews.com/

8294

sylhet

প্রকাশিত

১০ আগস্ট ২০২৫ ১৩:৫৭

আপডেট

১০ আগস্ট ২০২৫ ১৪:৫৮

সিলেট

ছাত্রদল নেতার ‘পরকীয়া’ নিয়ে ফেসুকে ৫ পোস্ট খুন হওয়া যুবদল নেতার, কী লিখেছিলেন?

প্রকাশ: ১০ আগস্ট ২০২৫ ১৩:৫৭

ছবি: অভিযুক্ত ছাত্রদল নেতা শেখ রাজু (বামে), নিহত যুবদল কর্মী রনি হোসাইন (ডানে)।

গোলাপগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ রাজুকে নিয়ে গত দুদিনে ফেসবুকে পরপর ৫ টি পোস্ট দেন যুববদল কর্মী রনি হোসাইন। সর্বশেষ পোস্ট দেন শনিবার রাত ১১ টার দিকে।

 এর ঘন্টাখানেক পর শনিবার দিবগত রাত ১২টার দিকে খুন হন রনি হোসাইন।  রাত ১২টার দিকে গোলাপগঞ্জ পৌর শহরের কদম তলা এলাকায় রনিকে হত্যা করা হয়। এরপর থেকেই রাজু পলাতক রয়েছেন।

শনিবার রাত ১১ টার দিকে ছাত্রদল নেতা শেখ রাজুকে নিয়ে সর্বশেষ পোস্ট দেন রনি হোসাইন।

ওই পোস্টে রনি লিখেন "এই কুলা... দুইটা বাচ্চা রেখে অন্য আরেকজনের বিবাহিত বউ নিয়ে হোটেলে হোটেলে ঘুরতেছে আর পরকীয়া করতেছে। এর প্রতিবাদ করেছিলাম এইজন্য ফেক আইডি চালু করে আমার নামে মিথ্যা বানোয়াট কথা আমার নামে পরিচালনা করতেছে এখন সে"।

আরেক পোস্টে রনি লিখেন- ‘এই দুইটা কুলা...কে যেখানেই পাবেন আপনারা ধরে পুলিশের কাছে দিবেন ওরা সমাজকে নষ্ট করতেছে অবৈধভাবে পরকীয়া করতেছে দীর্ঘদিন থেকে পরকীয়া লিপ্ত ওই কুলা... মেয়েটার এখনো আগের জামাইয়ের সাথে ডিভোর্স হয় নাই ওই কুলা... রাজু দুইটা সন্তান রেখে চলে গেছে ওই কুলা.. মহিলাকে নিয়ে।’

দুদিন আগে ফেসবুকে আরেক পোস্টে একই ধরণের অভিযোগ এনে রনি লিখেন- ‘এই দুইটা কুলা.. জিনাপুর অবৈধভাবে মিলামিশা করতেছে এই রাজু কুলা.. ওর দুইটা সন্তানদেরকে বউ রেখে আরেক বেটার স্ত্রীকে নিয়ে পলাইছে ওই মহিলাটার ডিভোর্স দেখানো আগের স্বামীর সাথে হয় নাই অথচ অবৈধভাবে মেলামেশা করতেছে অনেকদিন থেকে এই কুলা.. দুইটা এখনো বিয়ে করে নাই এই দুইয়োটা কুলাঙ্গারকে যেখানেই পাবেন পুলিশের কাছে ধরে দিবেন এই কুলা... দুইতায় সমাজকে নষ্ট করতেছে।

এসব পোস্টে তিনি শেখ রাজুর ও অপর এক নারীর একাধিক ছবি জুড়ে দেন রনি।  এরই জের ধরে হ‍ত‍্যাকাণ্ডটি হতে পারে ধারণা পুলিশের।

অভিযুক্ত শেখ রাজু গোলাপগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক। আর রনি যুবদলের কর্মী বলে জানা গেছে। তারা দুজনই বন্ধু ছিলেন। নিহত রনি উপজেলার আমুড়া এলাকার আজিম উদ্দিনের ছেলে।

তবে এ ব্যাপারে রাজুর বক্তব্য জানা সম্ভব হয়নি। তাবে এখনও আটক করতে পারেনি পুলিশ।

তবে দুদিন আগে ফেসবুকে নিজের ছবি যুক্ত করে শেখ রাজু লিখেছিলেন-  ‘যে হারে বাড়াবাড়ি করতেছে, না জানি নিজের দোষে নিজেরই পতন হয়ে 

গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মনিরুজ্জামান মোল্যা জানান, ময়না তদন্তের জন্য লাশ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। হত্যার সাথে জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে। এখনো পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি। এ ঘটনায় এখনো কোন মামলা হয়নি বলেও জানান তিনি।