শিরোনাম
এক মিনিটেই শেষ ট্রেনের টিকিট, নতুন এজেন্সি নিয়োগের উদ্যোগ বাংলাদেশে রাজনৈতিক স্থিতিশীলতা বেড়েছে: যুক্তরাজ্যের প্রতিবেদন সব ধর্মের মানুষের সম্প্রীতি সুদৃঢ় করতে হবে: আরিফুল হক চৌধুরী রাজশাহীতে ধর্মসভা পূজামণ্ডপ পরিদর্শনে প্রধানমন্ত্রী অতিরিক্ত ডিআইজির বাসায় ডিবির অভিযান, মদ-ইয়াবা উদ্ধার, নারীসহ আটক ৮৪ ইউপি নির্বাচন: ভোটার এলাকা পরিবর্তনের আবেদন নিষ্পত্তির নির্দেশ সিলেটে এক সিএনজি চালকের ছু/রিকাঘা/তে আরেক চালক খু/ন সিলেটে স্কুল ছাত্রীর মায়ের মাম/লায় গ্রে/প্তার ‘প্রেমিক’ সিলেটে ২৪ ঘণ্টায় পুলিশের জালে ৩০ জন পুতিন-ট্রাম্প-শি’র ত্রিপক্ষীয় বৈঠকের সম্ভাবনা

https://www.emjanews.com/

8295

sylhet

প্রকাশিত

১০ আগস্ট ২০২৫ ১৪:১৪

আপডেট

১০ আগস্ট ২০২৫ ১৮:৫৩

সিলেট

মৌলভীবাজারের

কুলাউড়ায় চুরি হওয়া প্রাইভেটকার উদ্ধার

প্রকাশ: ১০ আগস্ট ২০২৫ ১৪:১৪

ছবি সংগৃহীত

মৌলভীবাজারের কুলাউড়ায় চুরি হওয়া একটি প্রাইভেটকার উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় হেলাল মিয়া (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

পুলিশ জানায়, গত ৫ আগস্ট গভীর রাতে রাউৎগাঁও ইউনিয়নের চৌধুরী বাজার সংলগ্ন সিতার মিয়ার বাড়ির উঠান থেকে প্রাইভেটকারটি চুরি হয়। গাড়ির মালিকের অভিযোগের ভিত্তিতে কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আজমল হোসেনের নির্দেশনায় থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওমর ফারুকের নেতৃত্বে এসআই ফরহাদ মাতুব্বর, এসআই হাবিব ও এসআই জুনেদসহ একটি দল তদন্ত শুরু করে।

রবিবার (১০ আগস্ট) কুলাউড়া পৌরসভার সোনাপুর এলাকায় অভিযান চালিয়ে চুরি হওয়া গাড়িটি উদ্ধার এবং হেলাল মিয়াকে আটক করা হয়।

ওসি মো. ওমর ফারুক বলেন, ‘বাদীর অভিযোগে মামলা রুজু করা হয়েছে। একজনকে গ্রেপ্তার করা হলেও চোরচক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’