https://www.emjanews.com/

8337

sylhet

প্রকাশিত

১১ আগস্ট ২০২৫ ১৪:১১

আপডেট

১১ আগস্ট ২০২৫ ১৮:৫৪

সিলেট

ছাত্রলীগ এখনও বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে অবস্থান করছে : সিলেটে ছাত্রদল সভাপতি  

আইন করে শিক্ষা প্রতিষ্ঠানে গুপ্ত রাজনীতি বন্ধ করতে হবে

প্রকাশ: ১১ আগস্ট ২০২৫ ১৪:১১

ছবি: সংগৃহীত।

ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেছেন, ছাত্রলীগের সন্ত্রাসীরা এখনও ঢাকা বিশ্বিবদ্যালয়ের হলগুলোতে অবস্থান করছে। তারা যেকোনো সময় যেকোনো ধরনের অপরাধ করতে পারে। তিনি বলেন, আমাদের কাছে গোয়েন্দা তথ্য আছে, প্রতি হলে ১০ থেকে ১৫ জন নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী রয়েছে।
সোমবার দুপুরে সিলেট এমসি কলেজ ছাত্রদলের কাউন্সিল অনুষ্ঠানে সাংবাদিকদের সাধে আলাপকালে তিনি এসব কথা বলেন।

রাকিবুল ইসলাম বলেন, ছাত্রলীগের টেন্ডারবাজির, হলের সিট বাণিজ্য আর সন্ত্রাসের রাজনীতির দিন শেষ হয়ে গেছে। কিন্তু সাধারণ ছাত্রদের মধ্যে এখনও তাদের নির্যাতনের ট্রমা কাটেনি। সাধারণ শিক্ষার্থীদের আবেগকে সম্মান জানিয়ে ছাত্রদল নতুন সময়ের রাজনীতি শুরু করেছে।
তিনি বলেন, গত এক বছর ছাত্রদল কোনো ধরনের গোপন তৎপরতা ও অপরাধে জড়ায়নি। 

ছাত্রদল সভাপতি বলেন, ছাত্রদল চিহ্নিত রাজাকারদের বিরোধীতা করবে। একাত্তরের মানবতাবিরোধী রাজনীতিতে বিশ্বাসীদের বিরুদ্ধে অবস্থান নেওয়া ছাত্র সমাজের নৈতিক দায়িত্ব।
আইন করে গুপ্ত রাজনীতি নিষিদ্ধের দাবি জানিয়ে তিনি বলেন, ছাত্রদল প্রকাশ্যে ছাত্ররাজনীতি করে। তাই কোনো অনাকাক্সিক্ষত ঘটনা ঘটলে আমরা দ্রুত ব্যবস্থা গ্রহণ করি। শিক্ষার্থীরা এখনো গেস্টরুম-গণরুমের ট্রমা কাটাতে পারেনি। তবে ছাত্রদল সেই রাজনীতি থেকে পরিবর্তন এনে শিক্ষার্থীবান্ধব রাজনীতিতে এগিয়ে যাবে।

এমসি কলেজে ছাত্রদলের কাউন্সিল অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।
দুই যুগ পর এমসি কলেজে ছাত্রদলের এই কাউন্সিল অনুষ্ঠিত হচ্ছে। কলেজ প্রাঙ্গণে জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে কাউন্সিলের উদ্বোধন করেন রাকিবুল ইসলাম।
দুপুরে উদ্বোধনের পর কলেজের কেন্দ্রিয় মিলনায়তনে শুরু হয় সম্মেলন। এমসি কলেজ ছাত্রদলের আহবায়ক সেলিম আহমদ সাগরের সভাপতিত্বে এতে ছত্রেদলের কেন্দ্রিয় ও সিলেটের নেতারা উপস্থিত ছিলেন।