শিরোনাম
কানাডার প্রতি ভারতীয় শিক্ষার্থীদের আগ্রহ কমছে প্রকাশক পরিষদ সিলেটের বইমেলা বাতিল করল এসএমপি সৌদিতে পৌঁছেছেন ২৫ হাজারের বেশি হজযাত্রী, ২ জনের মৃত্যু সরকারি সফরে সিলেটে আসছেন মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির কুয়ালালামপুরে মদ্যপ চালকের গাড়িচাপায় সিলেটের মুজাহিদ নিহত দক্ষিণ সুরমায় স্কুল থেকে ফেরার পথে বাবার মৃ/ত্যু: বাকরুদ্ধ ছেলে সিলেটে ৫ বছরের সা/জার মা/ম/লায় ৫ বছর পলাতক সিলেটে পেট্রোল পাম্পের পাশে রাতের আঁধারে কী হচ্ছিল, সীমা ও কাওছার ধরা যুক্তরাজ্যের থারক কাউন্সিল নির্বাচনে লেবার পার্টির প্রার্থী সিলেটের সঞ্জিত দাস সিলেটে এখন আগের দ্বিগুণ বিক্রি হচ্ছে অকটেন, পেট্রোল, ডিজেলও!

https://www.emjanews.com/

8365

sylhet

প্রকাশিত

১২ আগস্ট ২০২৫ ১০:৫৫

আপডেট

১২ আগস্ট ২০২৫ ১১:৩৭

সিলেট

সিলেটে ডালিম হ*ত্যা মামলার প্রধান আসামী ‘কালা মনির’ গ্রেফ*তার

প্রকাশ: ১২ আগস্ট ২০২৫ ১০:৫৫

ছবি: সংগৃহীত।

সিলেটের ক্বীন ব্রিজ এলাকায় ছুরিকাঘাতে যুবক ডালিম মিয়া হত্যার প্রধান আসামী শেখ মনির ওরফে কালা মনিরকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৯।

র‌্যাব জানায়, নিহত ডালিম মিয়া বিবাদীদের পূর্ব পরিচিত ছিলেন। বিবাদীরা চোর-ছিনতাইকারী চক্রের সদস্য এবং প্রায়ই তাকে অপরাধমূলক কর্মকাণ্ডে যুক্ত করার চেষ্টা করতো। গত ৭ আগস্ট রাতে ক্বীন ব্রিজ এলাকায় অপরাধে যোগ দিতে অস্বীকৃতি জানালে এবং পুলিশকে জানানোর হুমকি দিলে বিবাদীরা তাকে অতর্কিতভাবে আক্রমণ করে। এ সময় কালা মনির তার বাম পায়ের উরুতে ছুরিকাঘাত করে এবং অন্যরা ধারালো অস্ত্র দিয়ে গুরুতর জখম করে।

স্থানীয়দের সহায়তায় ডালিমকে সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে পরদিন (৮ আগস্ট) দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় নিহতের মা সিলেট কোতোয়ালি থানায় হত্যা মামলা দায়ের করেন।

গোপন সংবাদের ভিত্তিতে গত ১১ আগস্ট রাত সাড়ে ১১টার দিকে গোলাপগঞ্জের হেতিমগঞ্জ কতলাপুর দক্ষিণ পাড়া এলাকায় অভিযান চালিয়ে মামলার প্রধান আসামী কালা মনিরকে গ্রেফতার করে র‌্যাব-৯। পরে তাকে কোতোয়ালি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।