শিরোনাম
কানাডার প্রতি ভারতীয় শিক্ষার্থীদের আগ্রহ কমছে প্রকাশক পরিষদ সিলেটের বইমেলা বাতিল করল এসএমপি সৌদিতে পৌঁছেছেন ২৫ হাজারের বেশি হজযাত্রী, ২ জনের মৃত্যু সরকারি সফরে সিলেটে আসছেন মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির কুয়ালালামপুরে মদ্যপ চালকের গাড়িচাপায় সিলেটের মুজাহিদ নিহত দক্ষিণ সুরমায় স্কুল থেকে ফেরার পথে বাবার মৃ/ত্যু: বাকরুদ্ধ ছেলে সিলেটে ৫ বছরের সা/জার মা/ম/লায় ৫ বছর পলাতক সিলেটে পেট্রোল পাম্পের পাশে রাতের আঁধারে কী হচ্ছিল, সীমা ও কাওছার ধরা যুক্তরাজ্যের থারক কাউন্সিল নির্বাচনে লেবার পার্টির প্রার্থী সিলেটের সঞ্জিত দাস সিলেটে এখন আগের দ্বিগুণ বিক্রি হচ্ছে অকটেন, পেট্রোল, ডিজেলও!

https://www.emjanews.com/

8375

politics

প্রকাশিত

১২ আগস্ট ২০২৫ ১৩:১৪

আপডেট

১২ আগস্ট ২০২৫ ১৩:১৮

রাজনীতি

এনসিপি’র চট্টগ্রাম নগর যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে সাময়িক বহিষ্কার

চাঁদা দাবির একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর তাকে দল থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে

প্রকাশ: ১২ আগস্ট ২০২৫ ১৩:১৪

ছবি: সংগৃহীত।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগর শহর যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনের চাঁদা দাবির একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর তাকে দল থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। সোমবার দিবাগত রাত দুইটায় এনসিপির অফিসিয়াল ফেসবুক পেজে বহিষ্কার আদেশ প্রকাশ করা হয়।

দলীয় কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রাপ্ত অভিযোগের প্রাথমিক সত্যতা বিচার করে নিজাম উদ্দিনকে দলের সকল সাংগঠনিক কার্যক্রম থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হলো। বহিষ্কার আদেশ প্রকাশের দিন থেকেই তা কার্যকর হবে। পাশাপাশি, কেন তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তার লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

এ নিয়ে এনসিপি নেতাদের মধ্যে আলোচনা চলছে।