ছবি: সংগৃহিত।
সিলেটে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উত্তর পাশে এক মাদ্রাসা শিক্ষককে হত্যা করা হয়েছে। বুধবার (১৩ আগস্ট) সকাল ৯টার দিকে মাদ্রাসায় যাওয়ার পথে এ ঘটনা ঘটে।
নিহতের নাম মাওলানা যুবায়ের আহমদ (৪৫)। তিনি আখালিয়া বড়গাল এলাকার মৃত মদরছিল আলীর ছেলে এবং স্থানীয় ডা. তানজিনা আহমদ দাখিল মাদ্রাসার সুপার।
নিহতের ভাগনা হেলাল উদ্দিন জানান,মাওলানা যুবায়ের আহমদ প্রতিদিনের মতো মাদ্রাসায় যাচ্ছিলেন। পথিমধ্যে একই এলাকার প্রতিবেশী ও নিহতের আত্মীয় নয়ন আহমেদ এর সাথে বাকবিতন্ডা হয় । একপর্যায়ে নয়ন অতর্কিতে চাকু দিয়ে হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হোন। এরপর সিলেট ওসমানী মেডিকেল কলেজে হাসপাতালে নিয়ে এলে ডাক্তর তাঁকে মৃত ঘোষনা করেন।
ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। জালালাবাদ থানার ওসি মোহাম্মদ হারুনুর রশীদ জানান ‘পারিবারিক কলহের জেরে এই ঘটনা ঘটতে পারে। কিছুদিন আগে মাওলানা যুবায়ের আহমদ নয়নকে তাঁর ছেলের সাথে মিশতে নিষেধ করেছিলেন। একারনেই হয়ত আজ মাওলানা যুবায়ের আহমদ এর উপর রাস্তার ময়লা পানি ছিটা দেয়, এতে তাঁর কাপড় নস্ট হয়ে যায়। এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে নয়ন তাঁকে ছুরি দিয়ে আঘাত করে বলে প্রাথমিকভাবে জানা গেছে। আসামীকে গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে । এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
