শিরোনাম
এক মিনিটেই শেষ ট্রেনের টিকিট, নতুন এজেন্সি নিয়োগের উদ্যোগ বাংলাদেশে রাজনৈতিক স্থিতিশীলতা বেড়েছে: যুক্তরাজ্যের প্রতিবেদন সব ধর্মের মানুষের সম্প্রীতি সুদৃঢ় করতে হবে: আরিফুল হক চৌধুরী রাজশাহীতে ধর্মসভা পূজামণ্ডপ পরিদর্শনে প্রধানমন্ত্রী অতিরিক্ত ডিআইজির বাসায় ডিবির অভিযান, মদ-ইয়াবা উদ্ধার, নারীসহ আটক ৮৪ ইউপি নির্বাচন: ভোটার এলাকা পরিবর্তনের আবেদন নিষ্পত্তির নির্দেশ সিলেটে এক সিএনজি চালকের ছু/রিকাঘা/তে আরেক চালক খু/ন সিলেটে স্কুল ছাত্রীর মায়ের মাম/লায় গ্রে/প্তার ‘প্রেমিক’ সিলেটে ২৪ ঘণ্টায় পুলিশের জালে ৩০ জন পুতিন-ট্রাম্প-শি’র ত্রিপক্ষীয় বৈঠকের সম্ভাবনা

https://www.emjanews.com/

8424

sylhet

প্রকাশিত

১৩ আগস্ট ২০২৫ ১৮:৫৭

আপডেট

১৩ আগস্ট ২০২৫ ১৯:০৯

সিলেট

জামিন পেয়েছেন শিল্পপতি রাগীব আলীর মেয়ে রেজিনা কাদির

প্রকাশ: ১৩ আগস্ট ২০২৫ ১৮:৫৭

ফাইল ছবি

আট দিন কারাভোগের পর শিল্পপতি রাগীব আলীর বাংলোর ডাকাতির মামলায় মেয়ে রেজিনা কাদির (৫৭) জামিন পেয়েছেন।

বুধবার (১৩ আগস্ট) সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ২য় আদালতের বিচারক উম্মে হাবিবা শুনানি শেষে তাঁর জামিন মঞ্জুর করেন। সন্ধ্যায় তিনি সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পাওয়ার কথা রয়েছে। এয়ারপোর্ট  থানার জিআরও সাবইন্সপেক্টর সৌমেন এ তথ্য নিশ্চিত করেছেন।

মালনীছড়া চা বাগানের বাংলোয় পিতা শিল্পপতি রাগিব আলী ও ভাই আব্দুল হাই এর কক্ষে ডাকাতি ও চুরির অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি রেজিনা কাদির। বাগানের সহকারী ব্যবস্থাপক বিদ্যুৎ কুমার তালুকদার বাদী হয়ে গত ৩১ জুলাই সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট প্রথম আদালতে মামলা করেন (এয়ারপোর্ট সিআর মামলা নং-২২৮/২০২৫)। আদালতের আদেশে মামলাটি এয়ারপোর্ট থানায় নথিভুক্ত হয় (থানা মামলা নং-০১, তারিখ ০১/০৮/২০২৫)।

এজাহারে বলা হয়, ২৯ জুলাই সকাল ১১টার দিকে রেজিনা কাদির কয়েকজন সহযোগী নিয়ে মালনীছড়া চা বাগানের বাংলোয় প্রবেশ করেন। তারা নিরাপত্তাকর্মীদের মারধর করে রাগীব আলী ও তার ছেলে আব্দুল হাইকে জিম্মি করেন, নথিপত্র লুট করেন এবং কিছু কাগজে স্বাক্ষর নেওয়ার চেষ্টা করেন। বাগানের শ্রমিকরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ৭ জনকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।

ওসি সৈয়দ আনিসুর রহমান জানান, আটক ব্যক্তিদের পরে মামলায় গ্রেপ্তার দেখানো হয় এবং তারা বর্তমানে জামিনে আছেন। রেজিনা কাদির গত ৬ আগস্ট আদালতে আত্মসমর্পণ করলে জামিন আবেদন নাকচ হয়ে তাঁকে কারাগারে পাঠানো হয়। আট দিনের কারাভোগ শেষে আজ তিনি জামিন পেয়েছেন।

এ মামলায় অন্য আসামীরা হলোঃ মাহফুজ (৫০), বকুল(২৪), পায়েল (২৪), রোমান (২৮), সিহাব (১৯), সাগর (২৭) ও মো. জয় (২১)। অত্র মামলায় অজ্ঞাতনামা আরো ৪-৫জনকে আসামী করা হয়।