শিরোনাম
কানাডার প্রতি ভারতীয় শিক্ষার্থীদের আগ্রহ কমছে প্রকাশক পরিষদ সিলেটের বইমেলা বাতিল করল এসএমপি সৌদিতে পৌঁছেছেন ২৫ হাজারের বেশি হজযাত্রী, ২ জনের মৃত্যু সরকারি সফরে সিলেটে আসছেন মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির কুয়ালালামপুরে মদ্যপ চালকের গাড়িচাপায় সিলেটের মুজাহিদ নিহত দক্ষিণ সুরমায় স্কুল থেকে ফেরার পথে বাবার মৃ/ত্যু: বাকরুদ্ধ ছেলে সিলেটে ৫ বছরের সা/জার মা/ম/লায় ৫ বছর পলাতক সিলেটে পেট্রোল পাম্পের পাশে রাতের আঁধারে কী হচ্ছিল, সীমা ও কাওছার ধরা যুক্তরাজ্যের থারক কাউন্সিল নির্বাচনে লেবার পার্টির প্রার্থী সিলেটের সঞ্জিত দাস সিলেটে এখন আগের দ্বিগুণ বিক্রি হচ্ছে অকটেন, পেট্রোল, ডিজেলও!

https://www.emjanews.com/

8511

sylhet

প্রকাশিত

১৬ আগস্ট ২০২৫ ১০:৫৩

আপডেট

১৬ আগস্ট ২০২৫ ১৪:০১

সিলেট

কোম্পানীগঞ্জে পাথর লুট: অজ্ঞাতনামা দেড় হাজার জনের বিরুদ্ধে মামলা

প্রকাশ: ১৬ আগস্ট ২০২৫ ১০:৫৩

ছবি: সংগৃহীত।

সিলেটের কোম্পানীগঞ্জে ভোলাগঞ্জ পাথর কোয়ারি থেকে কয়েক কোটি টাকার পাথর লুটের ঘটনায় অজ্ঞাতনামা দেড় হাজার জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

শুক্রবার বিকেলে খনিজসম্পদ উন্নয়ন ব্যুরো (বিএমডি)-এর মহাপরিচালক মো. আনোয়ারুল হাবীব বাদী হয়ে কোম্পানীগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন। এজাহারে কোনো আসামির নাম উল্লেখ করা হয়নি; বরং তালিকাভুক্ত সবাইকে ‘অজ্ঞাত’ হিসেবে দেখানো হয়েছে।

অভিযোগপত্রে বলা হয়েছে, ভোলাগঞ্জ পাথর কোয়ারি থেকে বিপুল পরিমাণ পাথর লুট করা হয়েছে, যার আর্থিক মূল্য কয়েক কোটি টাকা।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের মাহমুদ আদনান জানান, খনিজ সম্পদ উন্নয়ন ও নিয়ন্ত্রণ আইনে মামলাটি দায়ের করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে ইতোমধ্যে কঠোর অভিযান শুরু হয়েছে।