শিরোনাম
কানাডার প্রতি ভারতীয় শিক্ষার্থীদের আগ্রহ কমছে প্রকাশক পরিষদ সিলেটের বইমেলা বাতিল করল এসএমপি সৌদিতে পৌঁছেছেন ২৫ হাজারের বেশি হজযাত্রী, ২ জনের মৃত্যু সরকারি সফরে সিলেটে আসছেন মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির কুয়ালালামপুরে মদ্যপ চালকের গাড়িচাপায় সিলেটের মুজাহিদ নিহত দক্ষিণ সুরমায় স্কুল থেকে ফেরার পথে বাবার মৃ/ত্যু: বাকরুদ্ধ ছেলে সিলেটে ৫ বছরের সা/জার মা/ম/লায় ৫ বছর পলাতক সিলেটে পেট্রোল পাম্পের পাশে রাতের আঁধারে কী হচ্ছিল, সীমা ও কাওছার ধরা যুক্তরাজ্যের থারক কাউন্সিল নির্বাচনে লেবার পার্টির প্রার্থী সিলেটের সঞ্জিত দাস সিলেটে এখন আগের দ্বিগুণ বিক্রি হচ্ছে অকটেন, পেট্রোল, ডিজেলও!

https://www.emjanews.com/

8572

sylhet

প্রকাশিত

১৭ আগস্ট ২০২৫ ১৮:১৩

আপডেট

১৭ আগস্ট ২০২৫ ১৮:১৪

সিলেট

সুনামগঞ্জ-নেত্রকোনায় ১৭ কিমি উড়াল সেতু হচ্ছে!

প্রকাশ: ১৭ আগস্ট ২০২৫ ১৮:১৩

ছবি: সংগৃহিত।

প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডা. বিধান রঞ্জন পোদ্দার জানিয়েছেন, সুনামগঞ্জ-নেত্রকোনা উড়াল সেতু প্রকল্পটি বাতিল হয়নি, শুধু টেন্ডার প্রক্রিয়ায় ক্রটির কারণে পুনরায় টেন্ডার আহ্বান করা হবে। একনেকে অনুমোদিত হওয়ায় টেন্ডার সম্পন্ন হলেই কাজ শুরু হবে।

রোববার দুপুরে সুনামগঞ্জের জামালগঞ্জের সাচনা ও রামপুর গ্রামের মধ্যবর্তী উড়ালসেতু সড়ক প্রকল্প এলাকা পরিদর্শনকালে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

উপদেষ্টা আরও বলেন, উড়াল সেতু প্রকল্পে যাদের রের্কডিও ভূমি পড়বে তাদের বেলায় প্রচলিত আইন অনুযায়ী হবে।

এ সময় উপস্থিত ছিলেন- প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক মো. কামরুল ইসলাম, উড়াল সেতু প্রকল্প পরিচালক গোলাম মাওলা, সুনামগঞ্জ জেলা প্রশাসক ড. মো. ইলিয়াছ মিয়া, পুলিশ সুপার তোফায়েল আহমদ, সুনামগঞ্জ এলজিইডির নির্বাহী পরিচালক মো. আনোয়ার হোসেন, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহন লাল রায়, উপজেলা প্রকৌশলী মো. ছানোয়ার হোসেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা পিযূষ কান্তি মজুমদার প্রমুখ।

প্রকল্প এলাকা পরিদর্শনকালে তিনি আরও বলেন, হাওরাঞ্চলে আবাসিক স্কুলের বিষয়ে শিক্ষকদের ইতিবাচক সাড়া না থাকায় তা হওয়ার সম্ভাবনা নেই। 

উল্লেখ্য, ২০২১ সালের নভেম্বর একনেকে ‘হাওড় এলাকায় উড়াল সড়ক ও ভৌত অবকাঠামো উন্নয়ন প্রকল্প’ অনুমোদন পায়।