শিরোনাম
কানাডার প্রতি ভারতীয় শিক্ষার্থীদের আগ্রহ কমছে প্রকাশক পরিষদ সিলেটের বইমেলা বাতিল করল এসএমপি সৌদিতে পৌঁছেছেন ২৫ হাজারের বেশি হজযাত্রী, ২ জনের মৃত্যু সরকারি সফরে সিলেটে আসছেন মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির কুয়ালালামপুরে মদ্যপ চালকের গাড়িচাপায় সিলেটের মুজাহিদ নিহত দক্ষিণ সুরমায় স্কুল থেকে ফেরার পথে বাবার মৃ/ত্যু: বাকরুদ্ধ ছেলে সিলেটে ৫ বছরের সা/জার মা/ম/লায় ৫ বছর পলাতক সিলেটে পেট্রোল পাম্পের পাশে রাতের আঁধারে কী হচ্ছিল, সীমা ও কাওছার ধরা যুক্তরাজ্যের থারক কাউন্সিল নির্বাচনে লেবার পার্টির প্রার্থী সিলেটের সঞ্জিত দাস সিলেটে এখন আগের দ্বিগুণ বিক্রি হচ্ছে অকটেন, পেট্রোল, ডিজেলও!

https://www.emjanews.com/

8638

sylhet

প্রকাশিত

১৯ আগস্ট ২০২৫ ১২:১২

আপডেট

১৯ আগস্ট ২০২৫ ১২:২৮

সিলেট

কানাইঘাটে বিশেষ অভিযানে আজাদ হত্যা মামলার প্রধান আসামি দেলোয়ার গ্রেফতার

প্রকাশ: ১৯ আগস্ট ২০২৫ ১২:১২

ছবি: সংগৃহীত।

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) বিশেষ অভিযানে আজাদ হত্যা মামলার প্রধান আসামি দেলোয়ার হোসেন (২২) গ্রেফতার হয়েছেন।

এসএমপির এডিসি (মিডিয়া) মো. সাইফুল ইসলাম জানান, ১৮ আগস্ট (সোমবার) মধ্যরাতে এসআই (নিঃ) জুয়েল চৌধুরী তথ্যপ্রযুক্তির সহায়তায় সঙ্গীয় ফোর্সসহ কানাইঘাট থানার পর্বতপুর গ্রামের হুরুফৌদ পূর্বপাড়া এলাকায় অভিযান চালিয়ে দেলোয়ারকে গ্রেফতার করেন। তিনি মৃত নিজাম উদ্দিন ও রাবেয়া বেগমের ছেলে এবং গোয়াইনঘাট থানার বিন্নাকান্দি গ্রামের বাসিন্দা।

পুলিশ জানায়, গত ১২ আগস্ট সিলেট এয়ারপোর্ট থানাধীন খাদিম জাতীয় উদ্যানের প্রবেশদ্বারের পাশে পূর্ব বিরোধের জেরে আব্দুল কাদের আজাদ (২৮)-কে ছুরিকাঘাতে হত্যা করে দেলোয়ার। নিহত আজাদ গোয়াইনঘাট উপজেলার বিন্নাকান্দি গ্রামের আব্দুল জলিলের ছেলে। হত্যাকাণ্ডের পরপরই দেলোয়ার পালিয়ে যায়। ঘটনার দিনই পুলিশ অভিযান চালিয়ে দেলোয়ারের ব্যবহৃত একটি মোটরসাইকেলসহ দুইটি মোটরসাইকেল জব্দ করে।

এ ঘটনায় নিহতের মা ১৪ আগস্ট এয়ারপোর্ট থানায় দেলোয়ারকে প্রধান আসামি করে মামলা দায়ের করেন ।