শিরোনাম
কানাডার প্রতি ভারতীয় শিক্ষার্থীদের আগ্রহ কমছে প্রকাশক পরিষদ সিলেটের বইমেলা বাতিল করল এসএমপি সৌদিতে পৌঁছেছেন ২৫ হাজারের বেশি হজযাত্রী, ২ জনের মৃত্যু সরকারি সফরে সিলেটে আসছেন মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির কুয়ালালামপুরে মদ্যপ চালকের গাড়িচাপায় সিলেটের মুজাহিদ নিহত দক্ষিণ সুরমায় স্কুল থেকে ফেরার পথে বাবার মৃ/ত্যু: বাকরুদ্ধ ছেলে সিলেটে ৫ বছরের সা/জার মা/ম/লায় ৫ বছর পলাতক সিলেটে পেট্রোল পাম্পের পাশে রাতের আঁধারে কী হচ্ছিল, সীমা ও কাওছার ধরা যুক্তরাজ্যের থারক কাউন্সিল নির্বাচনে লেবার পার্টির প্রার্থী সিলেটের সঞ্জিত দাস সিলেটে এখন আগের দ্বিগুণ বিক্রি হচ্ছে অকটেন, পেট্রোল, ডিজেলও!

https://www.emjanews.com/

8639

sylhet

প্রকাশিত

১৯ আগস্ট ২০২৫ ১২:৩৮

আপডেট

১৯ আগস্ট ২০২৫ ১৫:৩০

সিলেট

জাফলংয়ে পাথর লুট: ১৫০ জন অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে মামলা

প্রকাশ: ১৯ আগস্ট ২০২৫ ১২:৩৮

ছবি: সংগৃহীত।

সিলেটের জনপ্রিয় পর্যটনকেন্দ্র জাফলংয়ে পাথর লুটপাটের ঘটনায় ১৫০ জন  অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে। সোমবার রাতে গোয়াইনঘাট থানায় মামলাটি দায়ের করেন উপজেলা সহকারীভূমি অফিসার আব্দুল মুনায়েম। মামলার নম্বর ২৯ (তারিখঃ ১৮/০৮/২০২৫)।
এর আগে সাদা পাথর লুটের ঘটনায় কোম্পানীগঞ্জ থানায় দেড় হাজার অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছিল।

প্রশাসন সূত্রে জানা যায়, গত ৭, ৮ ও ৯ আগস্ট টানা তিন দিন ধরে জাফলং এলাকায় ব্যাপক পাথর লুটপাট হয়। এ ঘটনায় যৌথবাহিনী ও প্রশাসন উদ্ধার অভিযান চালাচ্ছে। গত পাঁচ দিনে প্রায় ৫ লাখ ঘনফুট লুট হওয়া পাথর উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত পাথর পর্যটনকেন্দ্র এলাকায় ছড়িয়ে দেওয়া হচ্ছে। তবে লুট হওয়া বিপুল পরিমাণ পাথরের তুলনায় উদ্ধার অনেকটাই অপ্রতুল বলে জানা গেছে।

মামলায় আসামির সংখ্যা ১০০ থেকে ১৫০ জন উল্লেখ থাকলেও এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। এজহারে উল্লেখ করা হয়েছে ৪০ হাজার ঘন ফুট পাথর লু'ট করা হয়েছে। এ লুট পাথর থেকে এখন পর্যন্ত উদ্ধার করে প্রতিস্থাপন করা হয়েছে ২২ হাজার ঘনফুট। তথ্য জানিয়েছেন, গোয়াইনঘাট থানার ডিউটি অফিসার সাবইন্সপেক্টর মো. মহররম।