https://www.emjanews.com/

8688

sylhet

প্রকাশিত

২০ আগস্ট ২০২৫ ১৯:৫০

আপডেট

২০ আগস্ট ২০২৫ ২০:২৮

সিলেট

সিলেট জেলা প্রশাসক অফিস ছাড়ার পর তদন্ত প্রতিবেদন দাখিল, মুখ খুলেনি কেউ

প্রকাশ: ২০ আগস্ট ২০২৫ ১৯:৫০

ছবি: সংগৃহিত।

সিলেটে সাদাপাথর লুটপাটের ঘটনায় জেলা প্রশাসনের গঠিত তদন্ত কমিটি তাদের প্রতিবেদন জমা দিয়েছে। তবে এতে কী উঠে এসেছে সে বিষয়ে মুখ খুলেনি কেউ।

বুধবার (২০ আগস্ট) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে এ প্রতিবেদন জমা দেন তদন্ত কমিটির প্রধান ও অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) পদ্মাসন সিংহ।

এর ঠিক আগে বেলা ১২টার দিকে বিদায়ী জেলা প্রশাসক শেখ মাহবুব মুরাদ অফিস ছাড়েন।

বৃহস্পতিবার নতুন জেলা প্রশাসক মো. সারোয়ার আলম দায়িত্ব নেবেন।

গত ১২ আগস্ট কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জে সাদাপাথর লুটপাটের ঘটনায় তীব্র সমালোচনার মুখে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছিলেন বিদায়ী ডিসি।

তিন দিনের মধ্যে প্রতিবেদন দেওয়ার নির্দেশ থাকলেও পরে সময় বাড়ানো হয়।

তদন্ত কমিটিতে ছিলেন- প্রধান: পদ্মাসন সিংহ, অতিরিক্ত জেলা প্রশাসক; সদস্য: আজিজুন্নাহার, ইউএনও, কোম্পানীগঞ্জ; সদস্য: আফজালুল ইসলাম, সহকারী পরিচালক, পরিবেশ অধিদপ্তর।

তবে ইউএনও আজিজুন্নাহারকে কমিটিতে রাখা নিয়েই শুরু হয় সমালোচনা। কারণ, সাদাপাথর লুট ঠেকাতে তাঁর ব্যর্থতা এবং লুটকারীদের ব্যাপারে উদাসীনতার অভিযোগ আগেই উঠেছিল।

সমালোচনার প্রেক্ষিতে গত সোমবার (১৮ আগস্ট) জেলা প্রশাসক শেখ মাহবুব মুরাদকে ওএসডি করা হয় এবং বদলি করা হয় কোম্পানীগঞ্জের ইউএনও আজিজুন্নাহারকেও।

এদিকে, ভোলাগঞ্জের সাদাপাথর লুটপাটের ঘটনায় এর আগেই খনিজসম্পদ উন্নয়ন ব্যুরো (বিএমডি) ১৫শ থেকে ২ হাজার জনকে আসামি করে মামলা দায়ের করেছে।