শিরোনাম
কানাডার প্রতি ভারতীয় শিক্ষার্থীদের আগ্রহ কমছে প্রকাশক পরিষদ সিলেটের বইমেলা বাতিল করল এসএমপি সৌদিতে পৌঁছেছেন ২৫ হাজারের বেশি হজযাত্রী, ২ জনের মৃত্যু সরকারি সফরে সিলেটে আসছেন মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির কুয়ালালামপুরে মদ্যপ চালকের গাড়িচাপায় সিলেটের মুজাহিদ নিহত দক্ষিণ সুরমায় স্কুল থেকে ফেরার পথে বাবার মৃ/ত্যু: বাকরুদ্ধ ছেলে সিলেটে ৫ বছরের সা/জার মা/ম/লায় ৫ বছর পলাতক সিলেটে পেট্রোল পাম্পের পাশে রাতের আঁধারে কী হচ্ছিল, সীমা ও কাওছার ধরা যুক্তরাজ্যের থারক কাউন্সিল নির্বাচনে লেবার পার্টির প্রার্থী সিলেটের সঞ্জিত দাস সিলেটে এখন আগের দ্বিগুণ বিক্রি হচ্ছে অকটেন, পেট্রোল, ডিজেলও!

https://www.emjanews.com/

8690

sylhet

প্রকাশিত

২০ আগস্ট ২০২৫ ২০:১৬

আপডেট

২০ আগস্ট ২০২৫ ২০:২৮

সিলেট

সেই মোকাররিমও দুদকের তালিকায়

প্রকাশ: ২০ আগস্ট ২০২৫ ২০:১৬

ছবি: সংগৃহিত।

সিলেটের কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জে সাদাপাথর লুটপাট নিয়ে ফেসবুক লাইভে সাংবাদিকদের উদ্দেশে একাধিকবার কটূক্তি করে আলোচনায় আসা মোকাররিম আহমেদের নাম দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা লুটকারীদের তালিকায় উঠেছে। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

মোকাররিম আহমেদ ভোলাগঞ্জ এলাকার বাসিন্দা। তিনি কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্র জমিয়তের সাংগঠনিক সম্পাদক এবং সিলেট নগরীর জামেয়া ইসলামিয়া হোসাইনিয়া নয়াসড়ক মাদরাসার শিক্ষক। পাশাপাশি তিনি নিজেকে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ত বলে দাবি করে থাকেন।

শুরু থেকেই তিনি সাদাপাথর লুটপাটের অভিযোগকে ‘মিথ্যা ও ভিত্তিহীন’ বলে দাবি করে আসছিলেন।

তার ফেসবুক লাইভ ভিডিও ভাইরাল হওয়ার পর অনেকে বিষয়টি নিয়ে প্রশ্ন তুললেও দুদকের তালিকায় নাম আসার পর তা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

জনমনে প্রশ্ন উঠেছে- তিনি কি শুধু আলোচনায় আসার জন্যই এমন ভিডিও করেছিলেন, নাকি এর পেছনে কোনো গোপন উদ্দেশ্য ছিল?

এ বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে মোকাররিম আহমেদ সাংবাদিকদের বলেন, ‘দুদকের তালিকায় আমার নাম দেখে আমি হতবাক হয়েছি। যেখানে পাথর সম্বন্ধে আমার ন্যূনতম ধারণা নেই, সেখানে আমাকে জড়ানো হয়েছে। আমি একজন মাদরাসার শিক্ষক এবং বিভিন্ন সামাজিক কাজে সম্পৃক্ত আছি। সাদাপাথর এলাকায় গিয়ে শুধু একটি ভিডিও করি এবং সেখানে বলি- পাথর লুট হয়নি। ভিডিওটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।’