শিরোনাম
কানাডার প্রতি ভারতীয় শিক্ষার্থীদের আগ্রহ কমছে প্রকাশক পরিষদ সিলেটের বইমেলা বাতিল করল এসএমপি সৌদিতে পৌঁছেছেন ২৫ হাজারের বেশি হজযাত্রী, ২ জনের মৃত্যু সরকারি সফরে সিলেটে আসছেন মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির কুয়ালালামপুরে মদ্যপ চালকের গাড়িচাপায় সিলেটের মুজাহিদ নিহত দক্ষিণ সুরমায় স্কুল থেকে ফেরার পথে বাবার মৃ/ত্যু: বাকরুদ্ধ ছেলে সিলেটে ৫ বছরের সা/জার মা/ম/লায় ৫ বছর পলাতক সিলেটে পেট্রোল পাম্পের পাশে রাতের আঁধারে কী হচ্ছিল, সীমা ও কাওছার ধরা যুক্তরাজ্যের থারক কাউন্সিল নির্বাচনে লেবার পার্টির প্রার্থী সিলেটের সঞ্জিত দাস সিলেটে এখন আগের দ্বিগুণ বিক্রি হচ্ছে অকটেন, পেট্রোল, ডিজেলও!

https://www.emjanews.com/

8709

sylhet

প্রকাশিত

২১ আগস্ট ২০২৫ ১৭:৩৮

আপডেট

২১ আগস্ট ২০২৫ ১৭:৩৯

সিলেট

সাদাপাথর পরিদর্শনে নবাগত জেলা প্রশাসক

প্রকাশ: ২১ আগস্ট ২০২৫ ১৭:৩৮

ছবি: ইমজা নিউজ

সিলেটের কোম্পানীগঞ্জের সাদাপাথর থেকে যেনো আর কোনো পাথর চুরি না হয়, সেই ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন নবনিযুক্ত জেলা প্রশাসক মো. সারওয়ার আলম।

দায়িত্ব গ্রহণের প্রথম দিন বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেলে তিনি সরেজমিনে সাদাপাথরে উপস্থিত হয়ে ক্ষতিগ্রস্ত স্থানগুলো পরিদর্শন করেন এবং পাথর প্রতিস্থাপনের কাজ পর্যবেক্ষণ করেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে জেলা প্রশাসক বলেন, সাদাপাথরকে আগের রূপে ফিরিয়ে দিতে যা যা করা দরকার, তা করা হবে। পাশাপাশি কারা এই লুটের সঙ্গে জড়িত, কেন ও কিভাবে এটি ঘটেছে, তা খতিয়ে দেখা হবে।

তিনি আরও বলেন, জনগণ আমাদের শক্তি। ইতোমধ্যেই জনগণ এই লুটের বিরুদ্ধে অবস্থান নিয়েছে।

জানা যায়, কোম্পানীগঞ্জের সাদাপাথরের ক্ষতি এবং চুরির ঘটনায় এলাকায় জনমনে ক্ষোভ বিরাজ করছে। নতুন জেলা প্রশাসকের এই পদক্ষেপের মাধ্যমে সাদাপাথরের নিরাপত্তা শক্ত করার চেষ্টা করা হচ্ছে।