শিরোনাম
এক মিনিটেই শেষ ট্রেনের টিকিট, নতুন এজেন্সি নিয়োগের উদ্যোগ বাংলাদেশে রাজনৈতিক স্থিতিশীলতা বেড়েছে: যুক্তরাজ্যের প্রতিবেদন সব ধর্মের মানুষের সম্প্রীতি সুদৃঢ় করতে হবে: আরিফুল হক চৌধুরী রাজশাহীতে ধর্মসভা পূজামণ্ডপ পরিদর্শনে প্রধানমন্ত্রী অতিরিক্ত ডিআইজির বাসায় ডিবির অভিযান, মদ-ইয়াবা উদ্ধার, নারীসহ আটক ৮৪ ইউপি নির্বাচন: ভোটার এলাকা পরিবর্তনের আবেদন নিষ্পত্তির নির্দেশ সিলেটে এক সিএনজি চালকের ছু/রিকাঘা/তে আরেক চালক খু/ন সিলেটে স্কুল ছাত্রীর মায়ের মাম/লায় গ্রে/প্তার ‘প্রেমিক’ সিলেটে ২৪ ঘণ্টায় পুলিশের জালে ৩০ জন পুতিন-ট্রাম্প-শি’র ত্রিপক্ষীয় বৈঠকের সম্ভাবনা

https://www.emjanews.com/

8721

law-justice

প্রকাশিত

২১ আগস্ট ২০২৫ ২০:৪০

আপডেট

২১ আগস্ট ২০২৫ ২১:৩৪

আইন আদালত

জাফলংয়ে টাস্কফোর্সের অভিযান: ২০ নৌকা ডুবিয়ে ধ্বংস, ৩ জনকে কারাদণ্ড

প্রকাশ: ২১ আগস্ট ২০২৫ ২০:৪০

ছবি: সংগৃহিত।

সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন বন্ধে বৃহস্পতিবার (২১ আগস্ট) জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফরহাদ উদ্দিন অভির নেতৃত্বে অভিযান পরিচালিত হয়েছে।

অভিযানের সময় জাফলং ব্রিজ, চা-বাগান এলাকা, জুমপাড় ও বল্লাঘাট নদীতে পিয়াইন নদী থেকে উত্তোলিত বালু-পাথর বোঝাই ৮টি ইঞ্জিনচালিত স্টিল নৌকা, ২টি ইঞ্জিনচালিত কাঠের নৌকা এবং ১০টি বারকি নৌকা ডুবিয়ে ধ্বংস করা হয়।

এ সময় অবৈধ বালু-পাথর উত্তোলনের অভিযোগে তিনজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

অভিযানে অংশ নেন গোয়াইনঘাট থানার এসআই ওবায়দুল্লাহ, সংগ্রাম বিওপির ক্যাম্প কমান্ডার শহিদুল ইসলামসহ বিপুল সংখ্যক পুলিশ ও বিজিবি সদস্য।

গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার রতন কুমার অধিকারী বলেন, ’জাফলংয়ে অবৈধ বালু-পাথর উত্তোলনের খবর পাওয়ার পর জেলা প্রশাসকের কার্যালয়ের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে তাৎক্ষণিক অভিযান চালানো হয়েছে। এতে ২০টি নৌকা ডুবিয়ে ধ্বংস করা হয়েছে এবং তিনজনকে আটক করে কারাদণ্ড দেওয়া হয়েছে।’

তিনি আরও জানান, ’প্রশাসনের কঠোর অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি জাফলং জিরো পয়েন্ট থেকে চুরি হওয়া পাথর উদ্ধার করে বৃহস্পতিবার ১ হাজার ৫ শত ঘনফুটসহ এ পর্যন্ত মোট ২৫ হাজার ঘনফুট পাথর পুনরায় প্রতিস্থাপন করা হয়েছে।’