শিরোনাম
রাজশাহীতে ধর্মসভা পূজামণ্ডপ পরিদর্শনে প্রধানমন্ত্রী অতিরিক্ত ডিআইজির বাসায় ডিবির অভিযান, মদ-ইয়াবা উদ্ধার, নারীসহ আটক ৮৪ ইউপি নির্বাচন: ভোটার এলাকা পরিবর্তনের আবেদন নিষ্পত্তির নির্দেশ সিলেটে এক সিএনজি চালকের ছু/রিকাঘা/তে আরেক চালক খু/ন সিলেটে স্কুল ছাত্রীর মায়ের মাম/লায় গ্রে/প্তার ‘প্রেমিক’ সিলেটে ২৪ ঘণ্টায় পুলিশের জালে ৩০ জন পুতিন-ট্রাম্প-শি’র ত্রিপক্ষীয় বৈঠকের সম্ভাবনা বাংলাদেশিদের অবৈধ পথে ইউরোপযাত্রা ঠেকাতে ঢাকার সহযোগিতা চায় গ্রিস সৌদি আরবে ১০ মাসে ১৮৮ মৃত্যুদণ্ড কার্যকর, সবচেয়ে বেশি মাদক মামলায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে তিন জেলায় যাচ্ছেন প্রধানমন্ত্রী

https://www.emjanews.com/

8737

national

প্রকাশিত

২২ আগস্ট ২০২৫ ১২:১৫

আপডেট

২২ আগস্ট ২০২৫ ১৫:১৯

জাতীয়

গোপালগঞ্জে আওয়ামী লীগের আট নেতার একযোগে পদত্যাগ

প্রকাশ: ২২ আগস্ট ২০২৫ ১২:১৫

ছবি: সংগৃহীত।

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ননীক্ষীর ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আটজন নেতা একযোগে পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার বিকেলে ননীক্ষীর উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত সংবাদ সম্মেলনে ব্যক্তিগত কারণ দেখিয়ে তাঁরা এ ঘোষণা দেন।

পদত্যাগকারীরা হলেন-ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি মনোজ মৌলিক ও কাজি মিজানুর রহমান, সহপ্রচার সম্পাদক রাসেল শেখ, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জালিল কাজি, ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য স্বপন শেখ, ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নুর আলম মিয়া, ৬ নম্বর ওয়ার্ড সাংগঠনিক সম্পাদক সুবল রায় এবং ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক আক্কাস চোকদার।

লিখিত বক্তব্যে মনোজ মৌলিক বলেন, ‘আমরা স্বেচ্ছায় আওয়ামী লীগের সব পদ থেকে অব্যাহতি নিচ্ছি। তবে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের স্বার্থে কাজ চালিয়ে যাব।’

একসঙ্গে আটজন নেতার পদত্যাগে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। তবে পদত্যাগের কারণ বা অভ্যন্তরীণ দ্বন্দ্ব নিয়ে তারা কোনো মন্তব্য করেননি। এ বিষয়ে স্থানীয় আওয়ামী লীগ নেতাদেরও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।