শিরোনাম
রাজশাহীতে ধর্মসভা পূজামণ্ডপ পরিদর্শনে প্রধানমন্ত্রী অতিরিক্ত ডিআইজির বাসায় ডিবির অভিযান, মদ-ইয়াবা উদ্ধার, নারীসহ আটক ৮৪ ইউপি নির্বাচন: ভোটার এলাকা পরিবর্তনের আবেদন নিষ্পত্তির নির্দেশ সিলেটে এক সিএনজি চালকের ছু/রিকাঘা/তে আরেক চালক খু/ন সিলেটে স্কুল ছাত্রীর মায়ের মাম/লায় গ্রে/প্তার ‘প্রেমিক’ সিলেটে ২৪ ঘণ্টায় পুলিশের জালে ৩০ জন পুতিন-ট্রাম্প-শি’র ত্রিপক্ষীয় বৈঠকের সম্ভাবনা বাংলাদেশিদের অবৈধ পথে ইউরোপযাত্রা ঠেকাতে ঢাকার সহযোগিতা চায় গ্রিস সৌদি আরবে ১০ মাসে ১৮৮ মৃত্যুদণ্ড কার্যকর, সবচেয়ে বেশি মাদক মামলায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে তিন জেলায় যাচ্ছেন প্রধানমন্ত্রী

https://www.emjanews.com/

8743

national

প্রকাশিত

২২ আগস্ট ২০২৫ ১৩:৩৯

আপডেট

২২ আগস্ট ২০২৫ ১৫:১৪

জাতীয়

ফেনীতে থানার পাশে দুর্ধর্ষ চুরি, সিসিটিভি ফুটেজ ভাইরাল

প্রকাশ: ২২ আগস্ট ২০২৫ ১৩:৩৯

ছবি: সংগৃহিত।

ফেনীর সোনাগাজী মডেল থানার মাত্র ৩০০ গজ দূরে শেখ আকিলা মার্কেটের ‘মেসার্স ভাই ভাই ইলেকট্রনিকস’ শো-রুমে ভোরবেলায় দুর্ধর্ষ চুরি হয়েছে। চোররা ৪৫০টির বেশি মোবাইল ফোন, ৫০টি হাতঘড়ি এবং প্রায় ৫ লাখ টাকা লুট করে নিয়ে গেছে।

ভুক্তভোগী মালিক সবিবুল ইসলাম পলাশ জানিয়েছেন, চোরদের মধ্যে দু’জন দোকানের ভেতরে মালামাল ভর্তি করছিল, বাকিরা নিচে পাহারা দিচ্ছিল। চুরির ঘটনা সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে এবং ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে গেছে।

সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বায়েজীদ হোসেন আকন বলেন, ‘আপনি যেটি দেখেছেন, আমিও সেটি দেখেছি। আমরা তদন্ত করছি।’ চুরির ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে এবং আইনি ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় ব্যবসায়ীরা ঘটনার কারণে আতঙ্কিত, এবং বিষয়টি পরিকল্পিত চুরি হিসেবে উল্লেখ করেছেন।