শিরোনাম
এক মিনিটেই শেষ ট্রেনের টিকিট, নতুন এজেন্সি নিয়োগের উদ্যোগ বাংলাদেশে রাজনৈতিক স্থিতিশীলতা বেড়েছে: যুক্তরাজ্যের প্রতিবেদন সব ধর্মের মানুষের সম্প্রীতি সুদৃঢ় করতে হবে: আরিফুল হক চৌধুরী রাজশাহীতে ধর্মসভা পূজামণ্ডপ পরিদর্শনে প্রধানমন্ত্রী অতিরিক্ত ডিআইজির বাসায় ডিবির অভিযান, মদ-ইয়াবা উদ্ধার, নারীসহ আটক ৮৪ ইউপি নির্বাচন: ভোটার এলাকা পরিবর্তনের আবেদন নিষ্পত্তির নির্দেশ সিলেটে এক সিএনজি চালকের ছু/রিকাঘা/তে আরেক চালক খু/ন সিলেটে স্কুল ছাত্রীর মায়ের মাম/লায় গ্রে/প্তার ‘প্রেমিক’ সিলেটে ২৪ ঘণ্টায় পুলিশের জালে ৩০ জন পুতিন-ট্রাম্প-শি’র ত্রিপক্ষীয় বৈঠকের সম্ভাবনা

https://www.emjanews.com/

8813

sylhet

প্রকাশিত

২৩ আগস্ট ২০২৫ ২২:১৮

আপডেট

২৩ আগস্ট ২০২৫ ২২:৪৪

সিলেট

লোভছড়া পাথর কোয়ারি থেকে রোববারের মধ্যে সকল পাথরবাহী নৌযান সরিয়ে নেয়ার নির্দেশ

প্রকাশ: ২৩ আগস্ট ২০২৫ ২২:১৮

ছবি: সংগৃহিত।

সিলেটের কানাইঘাট উপজেলার লোভাছড়া পাথর কোয়ারীতে পাথর পরিবহনের কাজে নিয়োজিত সকল ধরনের নৌযান আগামীকাল রেববার সন্ধ্যা ৬টার মধ্যে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে প্রশাসন।

জেলা প্রশাসকের নির্দেশে কোয়ারীতে রাখা জব্দকৃত পাথরের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ফরহাদ উদ্দীন অভির ওপর অর্পণ করা হয়েছে।

শনিবার (২৩ আগস্ট) তিনি থানা পুলিশ ও ভূমি অফিসের মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে কোয়ারী এলাকায় তদারকি করতে অভিযান চালান।

এ সময় তিনি পাথর ব্যবসায়ী, নৌযান মালিক এবং স্থানীয়দের কোয়ারীতে থাকা পাথর বহনের নৌযান সরানোর নির্দেশ দেন এবং জব্দকৃত পাথরের সুরক্ষায় সহযোগিতা কামনা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ফরহাদ উদ্দীন অভি সতর্ক করে বলেন, ’প্রশাসনের অনুমতি ছাড়া পাথর পরিবহন, অপসারণ বা অবৈধ উত্তোলনের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

তিনি জানান, কোয়ারী এলাকার সার্বিক পরিস্থিতি বজায় রাখতে নিয়মিত অভিযান চালানো হবে।

উল্লেখ্য, ২০২০ সালে পরিবেশ অধিদপ্তর লোভাছড়া কোয়ারী থেকে ১ কোটি ৫ লক্ষ ঘনফুটের বেশি পাথর জব্দ করেছিল। এর মধ্যে ৪৪ লক্ষ ঘনফুট পাথর সম্প্রতি নিলামের মাধ্যমে সিলেটের পিয়াস এন্টারপ্রাইজ কর্তৃক ক্রয় করা হয়েছে।

২৩ জুলাই পর্যন্ত পাথর পরিবহন করতে বলা হলেও, পিয়াস এন্টারপ্রাইজ উচ্চ আদালতে রিট পিটিশন করলে ১৮ আগস্ট পর্যন্ত বিএমডি কোয়ারীতে পাথর পরিবহন বন্ধের নির্দেশ দেয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ফরহাদ উদ্দীন অভি বলেন, ’এ পাথর কোয়ারীতে মোট ৬১ লক্ষ ঘনফুট পাথর হাইকোর্টে তিনটি রিট মামলায় জব্দ রয়েছে।’

জব্দকৃত পাথরের সুরক্ষায় জেলা প্রশাসন সার্বিক ব্যবস্থা নেবে, বলেন তিনি।