শিরোনাম
কানাডার প্রতি ভারতীয় শিক্ষার্থীদের আগ্রহ কমছে প্রকাশক পরিষদ সিলেটের বইমেলা বাতিল করল এসএমপি সৌদিতে পৌঁছেছেন ২৫ হাজারের বেশি হজযাত্রী, ২ জনের মৃত্যু সরকারি সফরে সিলেটে আসছেন মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির কুয়ালালামপুরে মদ্যপ চালকের গাড়িচাপায় সিলেটের মুজাহিদ নিহত দক্ষিণ সুরমায় স্কুল থেকে ফেরার পথে বাবার মৃ/ত্যু: বাকরুদ্ধ ছেলে সিলেটে ৫ বছরের সা/জার মা/ম/লায় ৫ বছর পলাতক সিলেটে পেট্রোল পাম্পের পাশে রাতের আঁধারে কী হচ্ছিল, সীমা ও কাওছার ধরা যুক্তরাজ্যের থারক কাউন্সিল নির্বাচনে লেবার পার্টির প্রার্থী সিলেটের সঞ্জিত দাস সিলেটে এখন আগের দ্বিগুণ বিক্রি হচ্ছে অকটেন, পেট্রোল, ডিজেলও!

https://www.emjanews.com/

8853

sylhet

প্রকাশিত

২৫ আগস্ট ২০২৫ ১৫:১০

আপডেট

২৫ আগস্ট ২০২৫ ১৮:২৭

সিলেট

মৌলভীবাজারে ভিডিপি অ্যাডভান্সড কোর্সের সমাপনী অনুষ্ঠিত

প্রকাশ: ২৫ আগস্ট ২০২৫ ১৫:১০

ছবি: সংগৃহীত।

মৌলভীবাজারে দেশের সার্বিক নিরাপত্তা ও আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্য নিয়ে ২৮ দিনের ভিডিপি অ্যাডভান্সড কোর্সের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সমাপনী অনুষ্ঠান সোমবার (২৫ আগস্ট) দুপুরে মৌলভীবাজার শহরতলীর জগন্নাথপুরে আনসার-ভিডিপি প্রশিক্ষণ কেন্দ্রে আয়োজন করা হয়।

প্রধান অতিথি ছিলেন সিলেট রেঞ্জের উপ-মহাপরিচালক মো: জিয়াউল হাসান। আনসার ও ভিডিপির জেলা কমান্ড্যান্ট মো: শাহ নেওয়াজ হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ২৪ আনসার ব্যাটালিয়নের পরিচালক মো: এনামুল খান।

প্রশিক্ষণকালে অংশগ্রহণকারীরা আর্থ-সামাজিক উন্নয়ন, নিরাপত্তা বিষয়ক সচেতনতা, এবং বেকারত্ব দূর করার জন্য উদ্যোক্তা হওয়ার কর্মকৌশল বিষয়ে ধারণা লাভ করেন। সিলেট রেঞ্জের উপ-মহাপরিচালক আশা প্রকাশ করেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আনসার-ভিডিপি সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবেন।