শিরোনাম
কানাডার প্রতি ভারতীয় শিক্ষার্থীদের আগ্রহ কমছে প্রকাশক পরিষদ সিলেটের বইমেলা বাতিল করল এসএমপি সৌদিতে পৌঁছেছেন ২৫ হাজারের বেশি হজযাত্রী, ২ জনের মৃত্যু সরকারি সফরে সিলেটে আসছেন মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির কুয়ালালামপুরে মদ্যপ চালকের গাড়িচাপায় সিলেটের মুজাহিদ নিহত দক্ষিণ সুরমায় স্কুল থেকে ফেরার পথে বাবার মৃ/ত্যু: বাকরুদ্ধ ছেলে সিলেটে ৫ বছরের সা/জার মা/ম/লায় ৫ বছর পলাতক সিলেটে পেট্রোল পাম্পের পাশে রাতের আঁধারে কী হচ্ছিল, সীমা ও কাওছার ধরা যুক্তরাজ্যের থারক কাউন্সিল নির্বাচনে লেবার পার্টির প্রার্থী সিলেটের সঞ্জিত দাস সিলেটে এখন আগের দ্বিগুণ বিক্রি হচ্ছে অকটেন, পেট্রোল, ডিজেলও!

https://www.emjanews.com/

8892

sylhet

প্রকাশিত

২৬ আগস্ট ২০২৫ ১৮:১৪

আপডেট

২৬ আগস্ট ২০২৫ ১৯:৫০

সিলেট

কানাইঘাট

মমতাজগঞ্জে সরকারি ভূমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ

প্রকাশ: ২৬ আগস্ট ২০২৫ ১৮:১৪

ছবি: সংগৃহিত।

কানাইঘাটে সরকারি ভূমিতে নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে নেমেছে উপজেলা প্রশাসন।

২৬ আগস্ট মঙ্গলবার দুপুরে উপজেলার মমতাজগঞ্জ বাজারে ১নং খাস খতিয়ানের বর্ণিত ভূমি জবরদখল করে স্থাপিত দোকান উচ্ছেদ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তার।

কানাইঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তার জানান, এ বাজারের ভেতরে ও সুরমা নদীর তীরে সরকারি জমি রয়েছে। দীর্ঘদিন ধরে একটি চক্র বাজারের ভেতরে ও নদীর তীর দখল করে ঘর তৈরি করে বিভিন্ন নিরীহ লোকের কাছে বিক্রি করে অবৈধ ভূমির ব্যবসা চালিয়ে যাচ্ছে। এ–ধরনের অনেকগুলো অভিযোগ উপজেলা প্রশাসনের কাছে পৌঁছালে অনুসন্ধান করে দেখা যায়, বাজারের ভেতরে ও নদীর তীর ঘেঁষে বেশ কয়েকটি স্থাপনা তৈরি করে প্রভাবশালী চক্র স্থানীয় মানুষের জন্য নানা প্রতিবন্ধকতা সৃষ্টি করছে।

আজ সে অভিযোগের ভিত্তিতে বড় ধরনের উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।