শিরোনাম
প্রকাশক পরিষদ সিলেটের বইমেলা বাতিল করল এসএমপি সৌদিতে পৌঁছেছেন ২৫ হাজারের বেশি হজযাত্রী, ২ জনের মৃত্যু সরকারি সফরে সিলেটে আসছেন মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির কুয়ালালামপুরে মদ্যপ চালকের গাড়িচাপায় সিলেটের মুজাহিদ নিহত দক্ষিণ সুরমায় স্কুল থেকে ফেরার পথে বাবার মৃ/ত্যু: বাকরুদ্ধ ছেলে সিলেটে ৫ বছরের সা/জার মা/ম/লায় ৫ বছর পলাতক সিলেটে পেট্রোল পাম্পের পাশে রাতের আঁধারে কী হচ্ছিল, সীমা ও কাওছার ধরা যুক্তরাজ্যের থারক কাউন্সিল নির্বাচনে লেবার পার্টির প্রার্থী সিলেটের সঞ্জিত দাস সিলেটে এখন আগের দ্বিগুণ বিক্রি হচ্ছে অকটেন, পেট্রোল, ডিজেলও! সুনামগঞ্জে আগাম বন্যার শঙ্কা, পাকা ধান দ্রুত কাটার আহ্বান পাউবোর

https://www.emjanews.com/

8922

sylhet

প্রকাশিত

২৭ আগস্ট ২০২৫ ১২:৩৯

আপডেট

২৭ আগস্ট ২০২৫ ১৫:৪০

সিলেট

সিলেটসহ দেশের ৮৩ আসনের সীমানা পুনর্নির্ধারণের শেষ দিন আজ

প্রকাশ: ২৭ আগস্ট ২০২৫ ১২:৩৯

ছবি: সংগৃহীত।

সিলেটসহ দেশের বিভিন্ন অঞ্চলের সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের দাবি-আপত্তি শুনানি আজ শেষ হচ্ছে। নির্বাচন কমিশন (ইসি) বুধবার (২৭ আগস্ট) সকাল ১০টায় আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে এই শুনানি শুরু করবে।

শুনানিতে সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত পঞ্চগড়-১, ২, রংপুর-১, কুড়িগ্রাম-৪, সিরাজগঞ্জ-২, ৫, ৬, পাবনা-১ এবং বিকেল আড়াইটা থেকে ৫টা পর্যন্ত টাঙ্গাইল-৬, জামালপুর-২, কিশোরগঞ্জ-১, সিলেট-১, ফরিদপুর-১, ৪, মাদারীপুর-২, ৩, শরীয়তপুর-২ ও ৩ আসনের দাবি-আপত্তি শুনানি হবে।

গত ১০ আগস্ট পর্যন্ত ৮৩টি আসনের সঙ্গে সম্পর্কিত এক হাজার ৭৬০টি দাবি-আপত্তি নির্বাচন কমিশনে জমা পড়েছিল। এ দাবির নিষ্পত্তিতে গত রোববার (২৩ আগস্ট) থেকে শুনানি শুরু হয়।

শুনানি শেষে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরবেন। শুনানি পর্যালোচনা শেষে নির্বাচন কমিশন চূড়ান্ত সীমানা তালিকা প্রকাশ করবে।