শিরোনাম
সৌদিতে পৌঁছেছেন ২৫ হাজারের বেশি হজযাত্রী, ২ জনের মৃত্যু সরকারি সফরে সিলেটে আসছেন মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির কুয়ালালামপুরে মদ্যপ চালকের গাড়িচাপায় সিলেটের মুজাহিদ নিহত দক্ষিণ সুরমায় স্কুল থেকে ফেরার পথে বাবার মৃ/ত্যু: বাকরুদ্ধ ছেলে সিলেটে ৫ বছরের সা/জার মা/ম/লায় ৫ বছর পলাতক সিলেটে পেট্রোল পাম্পের পাশে রাতের আঁধারে কী হচ্ছিল, সীমা ও কাওছার ধরা যুক্তরাজ্যের থারক কাউন্সিল নির্বাচনে লেবার পার্টির প্রার্থী সিলেটের সঞ্জিত দাস সিলেটে এখন আগের দ্বিগুণ বিক্রি হচ্ছে অকটেন, পেট্রোল, ডিজেলও! সুনামগঞ্জে আগাম বন্যার শঙ্কা, পাকা ধান দ্রুত কাটার আহ্বান পাউবোর সাংবাদিকতায় ৫০ নম্বরের পরীক্ষা: নতুনদের খাতা, পুরোনোদের ছাড়?

https://www.emjanews.com/

9042

sylhet

প্রকাশিত

৩০ আগস্ট ২০২৫ ১৭:৪৫

আপডেট

৩০ আগস্ট ২০২৫ ১৮:৩৫

সিলেট

হাঁস মারার প্রতিবাদ করায় কানাইঘাটে খুন, ঘাতকসহ আটক ২

প্রকাশ: ৩০ আগস্ট ২০২৫ ১৭:৪৫

ছবি: নিহত সাইদুর রহমান বাড়ি।

সিলেটের কানাইঘাটে হাঁস মারা প্রতিবাদ করায় প্রতিপক্ষের হাতে হাঁসের মালিক খুন হয়েছেন। এ সময় হামলাকারীর আঘাতে হাঁসের মালিকের পরিবারের ৩ জন গুরুতর আহত হন। হামলাকারী ও খুন হওয়া ব্যক্তি উভয়ে সম্পর্কে আপন চাচাতো ভাই। এ ঘটনায় ঘাতক যুবক ও তার বাবাকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (৩০ আগস্ট) দুপুরে কানাইঘাট উপজেলার ৩ নম্বর দীঘিরপাড় পূর্ব ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের শাহপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সাইদুর রহমান ওই গ্রামের বাসিন্দা। আটককৃতরা হলেন নিহতের চাচা ও তার ছেলে ইমরান।

স্থানীয় সূত্র জানায়, সাইদুর রহমান ও তার ভাইদের ২০-২৫টি হাঁস ছিল। সম্প্রতি ইমরান ধানক্ষেতে বিষ প্রয়োগ করলে ওই হাঁসগুলো সেখানে গিয়ে খেয়ে ফেলে। এতে প্রায় ১০-১৫টি হাঁস মারা যায়। এ ঘটনায় দুই পরিবারের মধ্যে বিরোধ দেখা দেয়।

এর জেরে শুক্রবার জুমার নামাজের পর হাঁসের মালিক সাইদুর রহমান ও তার ভাইদের সঙ্গে ইমরানের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ইমরান তাদের তিন ভাইকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় সাইদুর রহমান, ফরিদুর রহমান ও আব্দুর রহমানকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সাইদুর রহমান মারা যান। অন্য দুইজন এখনও হাসপাতালে ভর্তি আছেন।

এ ঘটনায় ধস্তাধস্তি করার সময় ইমরানের মা-ও গুরুতর আহত হয়েছেন।

কানাইঘাট থানার এসআই খোকন চন্দ্র সরকার শনিবার (৩১ আগস্ট) বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনায় ঘাতক ইমরান ও তার বাবাকে আটক করা হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।