শিরোনাম
দক্ষিণ সুরমায় স্কুল থেকে ফেরার পথে বাবার মৃ/ত্যু: বাকরুদ্ধ ছেলে সিলেটে ৫ বছরের সা/জার মা/ম/লায় ৫ বছর পলাতক সিলেটে পেট্রোল পাম্পের পাশে রাতের আঁধারে কী হচ্ছিল, সীমা ও কাওছার ধরা যুক্তরাজ্যের থারক কাউন্সিল নির্বাচনে লেবার পার্টির প্রার্থী সিলেটের সঞ্জিত দাস সিলেটে এখন আগের দ্বিগুণ বিক্রি হচ্ছে অকটেন, পেট্রোল, ডিজেলও! সুনামগঞ্জে আগাম বন্যার শঙ্কা, পাকা ধান দ্রুত কাটার আহ্বান পাউবোর সাংবাদিকতায় ৫০ নম্বরের পরীক্ষা: নতুনদের খাতা, পুরোনোদের ছাড়? সিলেটে নতুন বিভাগীয় কমিশনার নিয়োগ পুলিশে রদবদল: সিলেট মহানগর পুলিশে একাধিক এসপি বদলি আঞ্চলিক সহযোগিতা জোরদারে একযোগে কাজ করতে চায় নেপাল

https://www.emjanews.com/

9117

sports

প্রকাশিত

০১ সেপ্টেম্বর ২০২৫ ১৬:৩৪

আপডেট

০১ সেপ্টেম্বর ২০২৫ ১৭:১৯

খেলাধুলা

বিসিবি নির্বাচন অক্টোবরের প্রথম সপ্তাহে

প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৫ ১৬:৩৪

ছবি: ইমজা নিউজ

জাতীয় নির্বাচন ঘিরে ডামাডোলের মাঝেই কিছুটা আড়ালে পড়ে গিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন। কদিন আগে গুঞ্জন উঠেছিল, বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে স্থায়ীভাবে রেখে দিয়ে নির্বাচন না করে দেওয়া হতে পারে অ্যাডহক কমিটি। এ নিয়ে সমালোচনা ও বিতর্ক ছড়িয়ে পড়ে ক্রিকেটাঙ্গনে।

গত ২৪ আগস্ট মিরপুরে প্রতিবাদ জানিয়েছিল ঢাকার ক্লাবগুলোর সংগঠন ‘ঢাকা ক্রিকেট ক্লাব অর্গানাইজার্স অ্যাসোসিয়েশন’। তাদের দাবি ছিল নিয়মিত নির্বাচন ছাড়া অন্য কোনো ব্যবস্থা মেনে নেওয়া হবে না।

এমন প্রেক্ষাপটে আচমকাই নির্বাচনী মাঠে নেমে আসেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। এতে আসন্ন নির্বাচন ঘিরে নতুন করে উত্তাপ ছড়াতে শুরু করেছে ক্রিকেটপাড়া।

এরই মধ্যে সোমবার দুপুর ২টায় সিলেটের একটি পাঁচতারকা হোটেলে বিসিবির পরিচালনা পর্ষদের সভা বসে। মূল আলোচ্য বিষয় ছিল আসন্ন বোর্ড নির্বাচন। সভা শেষ না হলেও বিসিবির একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, অক্টোবরের প্রথম সপ্তাহেই হবে ভোট। আনুমানিক ৪ অক্টোবরকে সম্ভাব্য তারিখ হিসেবে নির্ধারণ করা হয়েছে।