শিরোনাম
সিলেটে ৫ বছরের সা/জার মা/মা/মলায় ৫ বছর পলাতক সিলেটে পেট্রোল পাম্পের পাশে রাতের আঁধারে কী হচ্ছিল, সীমা ও কাওছার ধরা সিলেট সীমান্তে জব্দ অর্ধকোটি টাকার চো/রাই পণ্য যুক্তরাজ্যের থারক কাউন্সিল নির্বাচনে লেবার পার্টির প্রার্থী সিলেটের সঞ্জিত দাস সিলেটে এখন আগের দ্বিগুণ বিক্রি হচ্ছে অকটেন, পেট্রোল, ডিজেলও! সুনামগঞ্জে আগাম বন্যার শঙ্কা, পাকা ধান দ্রুত কাটার আহ্বান পাউবোর সাংবাদিকতায় ৫০ নম্বরের পরীক্ষা: নতুনদের খাতা, পুরোনোদের ছাড়? সিলেটে নতুন বিভাগীয় কমিশনার নিয়োগ পুলিশে রদবদল: সিলেট মহানগর পুলিশে একাধিক এসপি বদলি আঞ্চলিক সহযোগিতা জোরদারে একযোগে কাজ করতে চায় নেপাল

https://www.emjanews.com/

9195

sylhet

প্রকাশিত

০৩ সেপ্টেম্বর ২০২৫ ১৮:৩০

আপডেট

০৩ সেপ্টেম্বর ২০২৫ ২৩:৪৯

সিলেট

নারায়ণগঞ্জের শীর্ষ সন্ত্রাসী শ্যুটার রিয়াজকে আটক করলো গোয়াইনঘাটের জনতা

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৫ ১৮:৩০

ছবি: সংগৃহীত।

সিলেট গোয়াইনঘাটে জনতার হাতে আটক হলো নারায়ণগঞ্জের শীর্ষ সন্ত্রাসী শ্যুটার রিয়াজ। তাকে গণধোলাই দিয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে তুলে দেওয়া হয়।

সিলেটের গোয়াইনঘাট উপজেলার ৫নং পূর্ব আলীরগাঁও ইউনিয়নের  আলীরগাও গ্রামের শ্রীবাস চন্দ্র দাসের বাড়ির সামনে থেকে এলাকাবাসী রিয়াজকে আটক করে। পরে তাকে পুলিশের কাছে  তোলে দেওয়া হয়।

বুধবার (৩ সেপ্টেম্বর) বিকাল পাঁচটার দিকে র‍্যাব এবং পুলিশ শুটার  রিয়াজকে আটক করার কথা স্বীকার করে।

আইন-শৃঙ্খলা বাহিনী জানায় রিয়াজের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। হত্যা, খুনসহ প্রায় ২০টি মামলার আসামী নারায়ণগঞ্জের রূপগঞ্জের শীর্ষ সন্ত্রাসী শুটার রিয়াজ বাহিনীর প্রধান রিয়াজুল ইসলাম ওরফে শুটার রিয়াজকে র‌্যাব ৩ এর সদস্যরা ২০২২ সালে আটক করেছিলো। সেসময় তার কাছ থেকে ৩টি বিদেশি পিস্তল, ৩টি ম্যাগজিন, ১২ রাউন্ড গুলি, ৫টি ধারালো দেশীয় অস্ত্র, ১টি মোটর সাইকেল এবং ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা করা হয়েছিলো।