শিরোনাম
সিলেটে পেট্রোল পাম্পের পাশে রাতের আঁধারে কী হচ্ছিল, সীমা ও কাওছার ধরা সিলেট সীমান্তে জব্দ অর্ধকোটি টাকার চো/রাই পণ্য যুক্তরাজ্যের থারক কাউন্সিল নির্বাচনে লেবার পার্টির প্রার্থী সিলেটের সঞ্জিত দাস সিলেটে এখন আগের দ্বিগুণ বিক্রি হচ্ছে অকটেন, পেট্রোল, ডিজেলও! সুনামগঞ্জে আগাম বন্যার শঙ্কা, পাকা ধান দ্রুত কাটার আহ্বান পাউবোর সাংবাদিকতায় ৫০ নম্বরের পরীক্ষা: নতুনদের খাতা, পুরোনোদের ছাড়? সিলেটে নতুন বিভাগীয় কমিশনার নিয়োগ পুলিশে রদবদল: সিলেট মহানগর পুলিশে একাধিক এসপি বদলি আঞ্চলিক সহযোগিতা জোরদারে একযোগে কাজ করতে চায় নেপাল সিসিকে নিয়োগের নামে প্রতারণা: সতর্ক থাকার আহ্বান প্রশাসকের

https://www.emjanews.com/

9224

sylhet

প্রকাশিত

০৪ সেপ্টেম্বর ২০২৫ ১৩:৩০

আপডেট

০৫ সেপ্টেম্বর ২০২৫ ০০:২১

সিলেট

ছিনতাইকারীর ছুরিকাঘাতে হাসপাতালে বিয়ানীবাজার উপজেলা সমাজসেবা অফিসার

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৫ ১৩:৩০

ছবি: সংগৃহীত

বিয়ানীবাজার প্রতিনিধি:
সিলেটের বিয়ানীবাজার উপজেলা সমাজসেবা কর্মকর্তা অনুজ কুমার চক্রবর্তী ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত হয়েছেন। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকালে হেতিমগঞ্জের কাছে সিলেট-বিয়ানীবাজার সড়কে এ ঘটনা ঘটে। বর্তমানে তিনি সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহতের শরীরের ছয় জায়গায় ছুরি দ্বারা আঘাত করা হয়েছে।

জানা গেছে, সকালবেলায় ঢাকাদক্ষিণের বাসা থেকে অটোরিকশায় সিলেট নগরীতে যাওয়ার সময় হেতিমগঞ্জ বাজারের কাছে ৩/৪ জন ছিনতাইকারী অটোরিকশার গতিরোধ করে তার কাছ থেকে টাকা ও মোবাইল ছিনিয়ে নেয়। অনুজ কুমার বাধা দেওয়ায় তারা তার শরীরের ছয় স্থানে ছুরি দিয়ে আঘাত করে।

বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মুস্তাফা মুন্না বলেন, ‘তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। চিকিৎসার জন্য ঢাকা যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হন। পথে হেতিমগঞ্জে ছিনতাইয়ের শিকার হন। বর্তমানে সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।’