শিরোনাম
সিলেটে পেট্রোল পাম্পের পাশে রাতের আঁধারে কী হচ্ছিল, সীমা ও কাওছার ধরা সিলেট সীমান্তে জব্দ অর্ধকোটি টাকার চো/রাই পণ্য যুক্তরাজ্যের থারক কাউন্সিল নির্বাচনে লেবার পার্টির প্রার্থী সিলেটের সঞ্জিত দাস সিলেটে এখন আগের দ্বিগুণ বিক্রি হচ্ছে অকটেন, পেট্রোল, ডিজেলও! সুনামগঞ্জে আগাম বন্যার শঙ্কা, পাকা ধান দ্রুত কাটার আহ্বান পাউবোর সাংবাদিকতায় ৫০ নম্বরের পরীক্ষা: নতুনদের খাতা, পুরোনোদের ছাড়? সিলেটে নতুন বিভাগীয় কমিশনার নিয়োগ পুলিশে রদবদল: সিলেট মহানগর পুলিশে একাধিক এসপি বদলি আঞ্চলিক সহযোগিতা জোরদারে একযোগে কাজ করতে চায় নেপাল সিসিকে নিয়োগের নামে প্রতারণা: সতর্ক থাকার আহ্বান প্রশাসকের

https://www.emjanews.com/

9294

sylhet

প্রকাশিত

০৬ সেপ্টেম্বর ২০২৫ ১৩:৪৩

আপডেট

০৬ সেপ্টেম্বর ২০২৫ ১৮:১৭

সিলেট

জাফলংয়ে ঈদে মিলাদুন্নবীর র‍্যালি ও সভা

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৫ ১৩:৪৩

ছবি: সংগৃহিত।

সিলেটের জাফলংয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রোববার বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

গতকাল শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল ৯টায় ঈদে মিলাদুন্নবী উদযাপন কমিটির উদ্যোগে ছৈলাখেল অষ্টম খণ্ড জামিয়াতুল মাদিনা দাখিল মাদ্রাসা মাঠ থেকে এক জশনে জুলুস র‍্যালি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে লাখেরপাড় হামিদ আলী বেসরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এসে শেষ হয়।

এরপর সেখানে আখেরি নবী (সা.)-এর জীবনভিত্তিক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি হাজী হোসেন মিয়া এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক নাসির উদ্দীন রেজবী আন নাজেরী।

সভায় বক্তব্য রাখেন স্কুল সভাপতি সারোয়ার হোসেন (সেদু), এনায়েত হোসেন লেবু, এসআই মারুফ আল মুকিত, মাওলানা বশির বিন আব্দুল আজিজ, হাফেজ মো. ওমর ফারুক প্রমুখ।

বক্তারা বলেন, মহানবী (সা.)-এর আদর্শ সমাজে প্রতিষ্ঠা করাই ঈদে মিলাদুন্নবীর মূল বার্তা। তারা আরও যোগ করেন, নবীজীর জীবন থেকে শিক্ষা নিয়ে সমাজে ন্যায়, মানবিকতা ও সৌহার্দ্য প্রতিষ্ঠা করা প্রত্যেক মুসলমানের কর্তব্য।