শিরোনাম
‘গুজব’ বলার কয়েক ঘণ্টা পর পদত্যাগ, সেই অ/স্ত্র নিয়ে মুখ খুললেন ইশরাক সিলেটে ২৪ ঘণ্টায় পুলিশের অভিযানে গ্রেফ/তার ২৭ সিলেটের মহালক্ষ্মীপীঠ ও হবিগঞ্জ রামকৃষ্ণ মিশনে কুমারী পূজা অনুষ্ঠিত, আজ মহাঅষ্টমী ফেসবুক পোস্টে জানালেন দুপুরে পদত্যাগ করবেন ইশরাক ইশরাককে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শায়েস্তাগঞ্জে সিলেট অভিমুখী জয়ন্তিকা এক্সপ্রেসের ইঞ্জিনে আগুন সোমবার সিলেটে ক্রীড়াবিদদের সংবর্ধনা দেবেন বাণিজ্যমন্ত্রী, যাবেন পূজামণ্ডপে চেলা নদীতে বালু লুট: মূল হোতারা ধরাছোঁয়ার বাইরে, নির্দোষদের আসামি করার অভিযোগ বিশ্ব স্বাস্থ্য সংস্থায় নিয়োগ নিয়ে মামলা, পুতুলের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন সিলেটে যে কারণে স্বপন ও আকাশকে ধরল পুলিশ

https://www.emjanews.com/

9327

surplus

প্রকাশিত

০৭ সেপ্টেম্বর ২০২৫ ১০:৪৩

আপডেট

০৭ সেপ্টেম্বর ২০২৫ ১০:৪৮

অন্যান্য

বছরের শেষ পূর্ণ চন্দ্রগ্রহণ ‘সুপার ব্লাড মুন ‘ আজ রাতে

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৫ ১০:৪৩

ছবি: সংগৃহীত।

এ বছরের শেষ পূর্ণ চন্দ্রগ্রহণ আজ (রোববার) রাতে শুরু হয়ে চলবে আগামীকাল ভোর পর্যন্ত। আকাশ মেঘমুক্ত থাকলে বাংলাদেশ থেকেও এ বিরল জ্যোতির্বৈজ্ঞানিক দৃশ্য প্রত্যক্ষ করা যাবে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, চন্দ্রগ্রহণটি মোট ৭ ঘণ্টা ২৭ মিনিট স্থায়ী হবে। বাংলাদেশ সময় অনুযায়ী আজ রাত ৯টা ২৮ মিনিটে পেনুম্ব্রাল গ্রহণ দিয়ে শুরু হবে এ মহাজাগতিক ঘটনা।

সময়সূচি (ঢাকা সময় অনুযায়ী):

পেনুম্ব্রাল গ্রহণ শুরু : রাত ৯টা ২৮ মিনিট ২৫ সেকেন্ড

আংশিক গ্রহণ শুরু : রাত ১০টা ২৭ মিনিট ০৯ সেকেন্ড

পূর্ণ গ্রহণ শুরু : রাত ১১টা ৩০ মিনিট ৪৮ সেকেন্ড

সর্বোচ্চ গ্রহণ : রাত ১২টা ১১ মিনিট ৪৭ সেকেন্ড

পূর্ণ গ্রহণ শেষ : রাত ১২টা ৫২ মিনিট ৫১ সেকেন্ড

আংশিক গ্রহণ শেষ : রাত ১টা ৫৬ মিনিট ৩১ সেকেন্ড

পেনুম্ব্রাল গ্রহণ শেষ : রাত ২টা ৫৫ মিনিট ৮ সেকেন্ড

বিশেষজ্ঞরা জানান, এ পূর্ণ চন্দ্রগ্রহণকে বলা হচ্ছে ‘সুপার ব্লাড মুন’। সাধারণ সময়ের তুলনায় এ সময় চাঁদ আকারে প্রায় ৭ শতাংশ বড় এবং উজ্জ্বলতায় ১৫ শতাংশ বেশি দেখা যেতে পারে।

চন্দ্রগ্রহণটি পূর্ণাঙ্গভাবে দেখা যাবে ইন্দোনেশিয়ার হিলা দ্বীপ থেকে কেনিয়ার মোম্বাসা পর্যন্ত বিস্তৃত অঞ্চলে। এছাড়া উত্তর আমেরিকা, ক্যারিবীয় দ্বীপপুঞ্জ ও দক্ষিণ আমেরিকার প্রায় ৯০ শতাংশ এলাকা থেকে এটি দেখা যাবে না।

জ্যোতির্বিজ্ঞানীদের মতে, সূর্য, পৃথিবী ও চাঁদ একই সরলরেখায় এলে এবং পৃথিবী সূর্য ও চাঁদের মাঝখানে অবস্থান করলে পৃথিবীর ছায়া চাঁদের ওপর পড়ে। এর ফলেই ঘটে চন্দ্রগ্রহণ।