শিরোনাম
‘গুজব’ বলার কয়েক ঘণ্টা পর পদত্যাগ, সেই অ/স্ত্র নিয়ে মুখ খুললেন ইশরাক সিলেটে ২৪ ঘণ্টায় পুলিশের অভিযানে গ্রেফ/তার ২৭ সিলেটের মহালক্ষ্মীপীঠ ও হবিগঞ্জ রামকৃষ্ণ মিশনে কুমারী পূজা অনুষ্ঠিত, আজ মহাঅষ্টমী ফেসবুক পোস্টে জানালেন দুপুরে পদত্যাগ করবেন ইশরাক ইশরাককে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শায়েস্তাগঞ্জে সিলেট অভিমুখী জয়ন্তিকা এক্সপ্রেসের ইঞ্জিনে আগুন সোমবার সিলেটে ক্রীড়াবিদদের সংবর্ধনা দেবেন বাণিজ্যমন্ত্রী, যাবেন পূজামণ্ডপে চেলা নদীতে বালু লুট: মূল হোতারা ধরাছোঁয়ার বাইরে, নির্দোষদের আসামি করার অভিযোগ বিশ্ব স্বাস্থ্য সংস্থায় নিয়োগ নিয়ে মামলা, পুতুলের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন সিলেটে যে কারণে স্বপন ও আকাশকে ধরল পুলিশ

https://www.emjanews.com/

9362

surplus

প্রকাশিত

০৮ সেপ্টেম্বর ২০২৫ ১১:১৫

আপডেট

০৮ সেপ্টেম্বর ২০২৫ ১২:৩৬

অন্যান্য

আকাশে ‘ব্লাড মুন’ দেখছেন বাংলাদেশসহ বিশ্বের কোটি কোটি মানুষ

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৫ ১১:১৫

ছবি: সংগৃহীত।

রোববার রাতে বিশ্বের কোটি কোটি মানুষ আকাশে চাঁদের এক অনন্য রূপের সাক্ষী হয়েছেন। সেদিন চাঁদ পৃথিবীর ছায়ার ভেতর দিয়ে অতিক্রম করায় দেখা দেয় পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ।

চাঁদ যখন পৃথিবীর ছায়ায় পুরোপুরি ঢেকে যায়, তখন সেটি রুপালি রং হারিয়ে কালচে লাল আভা ধারণ করে। এ রূপকেই জ্যোতির্বিজ্ঞানীরা বলেন ‘ব্লাড মুন’ বা রক্তিম চাঁদ।

এ বিরল দৃশ্য খালি চোখেই দেখা গেছে মেঘমুক্ত আকাশে। ভারত, বাংলাদেশ, পাকিস্তান, চীন, জাপান, রাশিয়া, পশ্চিম অস্ট্রেলিয়া, পূর্ব আফ্রিকা এবং মধ্য এশিয়ার দেশগুলো থেকে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ উপভোগ করা গেছে।

অন্যদিকে, উত্তর আমেরিকার দেশগুলো থেকে এটি দেখা যায়নি। শুধু আলাস্কার পশ্চিমাঞ্চল থেকে আংশিক চন্দ্রগ্রহণ দেখা গেছে।

পাকিস্তানের ইসলামাবাদ থেকে তোলা ছবিতে রক্তিম চাঁদের ঝলক ধরা পড়ে।

জাপানের রাজধানী টোকিওতে ভোর হওয়ার আগে টোকিও স্কাইট্রির ফাঁক দিয়ে উঁকি দেয় লাল আভামণ্ডিত চাঁদ।

চীনের সাংহাইয়ে আকাশে ধাপে ধাপে চাঁদের ছায়ায় ঢুকে পড়ার মুহূর্তগুলো ক্যামেরাবন্দি হয়।

ইউক্রেনের ওডেসায় সমুদ্র সৈকত থেকে দেখা যায় রক্তিম চাঁদ, যার প্রতিফলন পড়ে সমুদ্রের পানিতে।

উত্তর মেসিডোনিয়ার স্কোপিয়েতে স্মৃতিস্তম্ভের ওপরে ভেসে ওঠে লালচে চাঁদ।

এবারের পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ স্থায়ী হয়েছিল টানা ৮২ মিনিট। ২০২২ সালের পর এটিই ছিল সবচেয়ে দীর্ঘস্থায়ী পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ।