শিরোনাম
সংবিধান সংস্কার নয় সংশোধনের কথা বলেছি: মির্জা ফখরুল সিলেটে ৩২ ঘণ্টার অভিযানে ৬০ জন গ্রেফ/তার, ১৩৬টি যানবাহনে ব্যবস্থা সিলেটে রথযাত্রা মহোৎসব শুরু বাংলাদেশ হচ্ছে বিশ্বের সবচেয়ে সম্প্রীতির দেশ: সিলেটে রথযাত্রার উদ্বোধনে মন্ত্রী আরিফ সিলেটে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহিদ দিবস পালিত সিলেটে সিএনজি অটোরিকশায় উঠে গণ/ধ/র্ষ/ণের শিকার নারী আর্জেন্টিনা ও ইংল্যান্ড দ্বৈরথ: ৫ ব্যক্তিগত লড়াইয়ের দিকে নজর সিলেটে দুই ভাই গ্রেফ/তার: পাওনা টাকা চাওয়ায় ব্যবসায়ীকে খু/ন সিলেটে ৩২ ঘণ্টার অভিযানে গ্রেফ/তার ১১৬ কুশিয়ারা নদীর পানি এখনও বিপৎসীমার ওপরে: সিলেটে বন্যা শঙ্কা কাটেনি

https://www.emjanews.com/

9578

national

প্রকাশিত

১৪ সেপ্টেম্বর ২০২৫ ১১:৪৬

আপডেট

১৫ সেপ্টেম্বর ২০২৫ ১৩:১৬

জাতীয়

দুর্গাপূজায় প্রাথমিকে ১১ দিন, মাধ্যমিকে ১২ ও কলেজে ১৪ দিনের ছুটি

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৫ ১১:৪৬

ছবি: সংগৃহীত।

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশের সব সরকারি নিম্নমাধ্যমিক ও মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান টানা ১২ দিনের ছুটিতে যাচ্ছে। সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে ছুটি থাকবে ৯ দিন, তবে ছুটির শুরুতে দুদিন সাপ্তাহিক বন্ধ যুক্ত হওয়ায় শিক্ষার্থীরা মোট ১১ দিনের টানা ছুটি উপভোগ করবে।

অন্যদিকে সরকারি-বেসরকারি কলেজ ও টিটি কলেজে সবচেয়ে বেশি ছুটি থাকছে। সাপ্তাহিক ছুটি ধরে এসব প্রতিষ্ঠানে মোট ১৪ দিনের ছুটি থাকবে।

শিক্ষা মন্ত্রণালয়ের বার্ষিক ছুটির তালিকা অনুযায়ী, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আগামী ২৮ সেপ্টেম্বর থেকে ৭ অক্টোবর পর্যন্ত দুর্গাপূজার ছুটি চলবে। এর আগে ২৬ ও ২৭ সেপ্টেম্বর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় শিক্ষার্থীরা আগেই ছুটিতে যাবে। এছাড়া ৬ অক্টোবর লক্ষ্মীপূজা উপলক্ষে শিক্ষকদের জন্য ঐচ্ছিক ছুটির সুযোগও থাকবে।

দুর্গাপূজার পাশাপাশি ফাতেহা-ই-ইয়াজ দাহম, প্রবারণা পূর্ণিমা ও শ্রীশ্রী লক্ষ্মীপূজার ছুটিও অন্তর্ভুক্ত থাকবে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সর্বশেষ প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘শিক্ষার্থীদের ধর্মীয় উৎসব, সাংস্কৃতিক আবহ ও পারিবারিক পরিবেশে সময় কাটানোর সুযোগ দিতে এ ছুটি ঘোষণা করা হয়েছে।’