শিরোনাম
সংবিধান সংস্কার নয় সংশোধনের কথা বলেছি: মির্জা ফখরুল সিলেটে ৩২ ঘণ্টার অভিযানে ৬০ জন গ্রেফ/তার, ১৩৬টি যানবাহনে ব্যবস্থা সিলেটে রথযাত্রা মহোৎসব শুরু বাংলাদেশ হচ্ছে বিশ্বের সবচেয়ে সম্প্রীতির দেশ: সিলেটে রথযাত্রার উদ্বোধনে মন্ত্রী আরিফ সিলেটে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহিদ দিবস পালিত সিলেটে সিএনজি অটোরিকশায় উঠে গণ/ধ/র্ষ/ণের শিকার নারী আর্জেন্টিনা ও ইংল্যান্ড দ্বৈরথ: ৫ ব্যক্তিগত লড়াইয়ের দিকে নজর সিলেটে দুই ভাই গ্রেফ/তার: পাওনা টাকা চাওয়ায় ব্যবসায়ীকে খু/ন সিলেটে ৩২ ঘণ্টার অভিযানে গ্রেফ/তার ১১৬ কুশিয়ারা নদীর পানি এখনও বিপৎসীমার ওপরে: সিলেটে বন্যা শঙ্কা কাটেনি

https://www.emjanews.com/

9581

international

প্রকাশিত

১৪ সেপ্টেম্বর ২০২৫ ১২:২৪

আপডেট

১৪ সেপ্টেম্বর ২০২৫ ২৩:১৭

আন্তর্জাতিক

সৌদি আরব, তুরস্ক ও ইরাকের জন্যও ইসরায়েলি বোমা অপেক্ষা করছে

ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) এর সাবেক প্রধান মোহসেন এর সতর্ক বার্তা

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৫ ১২:২৪

ছবি: সংগৃহীত।

ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) এর সাবেক প্রধান মোহসেন রেজাই আঞ্চলিক দেশগুলো-সৌদি আরব, তুরস্ক ও ইরাক-কে সতর্ক করে বলেছেন, যদি তারা ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে সামরিক জোট গঠন করতে ব্যর্থ হয়, তবে এই দেশগুলো ইসরায়েলের আগ্রাসনের ঝুঁকিতে পড়বে।

শনিবার (১৩ সেপ্টেম্বর) তিনি টুইটারে একটি পোস্টে উল্লেখ করেছেন, কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠিত হতে যাওয়া ইসলামিক-আরব শীর্ষ সম্মেলনে আগ্রাসনের সম্ভাব্য পরিস্থিতি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা উচিত। তিনি লিখেছেন, ‘যদি শীর্ষ সম্মেলন ইসরায়েলের আগ্রাসন এবং গাজায় গণহত্যার প্রতিক্রিয়ায় বাস্তব পদক্ষেপ নিতে ব্যর্থ হয়, তাহলে সৌদি আরব, তুরস্ক এবং ইরাকও যুদ্ধবিমান ও বোমা হামলার মুখোমুখি হতে পারে।’

রেজাই আরও বলেছেন, এই অঞ্চলের দেশগুলোকে একের পর এক পদক্ষেপের আগে একটি সামরিক জোট গঠন করতে হবে। তিনি আয়াতুল্লাহ আলী খামেনেয়ির পরামর্শদাতা এক্সপিডিয়েন্সি ডিসকার্নমেন্ট কাউন্সিলের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

ইসরায়েলি সংবাদপত্র হারেৎজ তাদের বিশ্লেষণে সতর্ক করেছে, কাতারের ওপর সাম্প্রতিক বিমান হামলার প্রেক্ষিতে তুরস্কের সঙ্গে কোনো নতুন ফ্রন্ট খোলা বিপজ্জনক হতে পারে। একই সময়ে, টাইমস অব ইসরায়েল জানায়, তেল আবিব ন্যাটোর কারণে তুরস্কে অভিযান স্থগিত করে কাতারকে বিকল্প লক্ষ্য হিসেবে বেছে নিয়েছে।

শনিবার (১৩ সেপ্টেম্বর) ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানিও একই ধরনের সতর্কবার্তা দিয়েছেন। তিনি বলেন, ‘ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইসরায়েলি উন্মাদনা বন্ধ করার জন্য মুসলিম দেশগুলোকে একটি যৌথ অভিযান সদর দপ্তর গঠন করতে হবে।’