শিরোনাম
‘গুজব’ বলার কয়েক ঘণ্টা পর পদত্যাগ, সেই অ/স্ত্র নিয়ে মুখ খুললেন ইশরাক সিলেটে ২৪ ঘণ্টায় পুলিশের অভিযানে গ্রেফ/তার ২৭ সিলেটের মহালক্ষ্মীপীঠ ও হবিগঞ্জ রামকৃষ্ণ মিশনে কুমারী পূজা অনুষ্ঠিত, আজ মহাঅষ্টমী ফেসবুক পোস্টে জানালেন দুপুরে পদত্যাগ করবেন ইশরাক ইশরাককে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শায়েস্তাগঞ্জে সিলেট অভিমুখী জয়ন্তিকা এক্সপ্রেসের ইঞ্জিনে আগুন সোমবার সিলেটে ক্রীড়াবিদদের সংবর্ধনা দেবেন বাণিজ্যমন্ত্রী, যাবেন পূজামণ্ডপে চেলা নদীতে বালু লুট: মূল হোতারা ধরাছোঁয়ার বাইরে, নির্দোষদের আসামি করার অভিযোগ বিশ্ব স্বাস্থ্য সংস্থায় নিয়োগ নিয়ে মামলা, পুতুলের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন সিলেটে যে কারণে স্বপন ও আকাশকে ধরল পুলিশ

https://www.emjanews.com/

10006

sylhet

প্রকাশিত

২৭ সেপ্টেম্বর ২০২৫ ১৩:২১

আপডেট

২৭ সেপ্টেম্বর ২০২৫ ১৪:১৫

সিলেট

৭ তারিখের মধ্যে হামলাকারীদের আইনের আওতায় না আনা হলে মালিক-শ্রমিকরা রাজপথে নামবেন

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৫ ১৩:২১

ছবি: সংগৃহীত।

সিলেটে জেলা সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের প্রতিবাদ সভায় বলা হয়েছে, গত বুধবার টমটম ও বিদ্যুৎচালিত রিকশা শ্রমিকদের হামলার ঘটনায় দোষীদের ৭ তারিখের মধ্যে আইনের আওতায় না আনা হলে তারা রাজপথে নামবেন। সভায় অবৈধ রিকশা ও টমটম চালকদের বিরুদ্ধে সিএনজি, প্রাইভেট কারসহ অন্যান্য যানবাহনের ভাঙচুর ও হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করা হয়।

সিলেট জেলা সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের উদ্যোগে শনিবার সকাল সাড়ে ১১টায় সিলেট কোর্ট পয়েন্টে এক প্রতিবাদ সভায় অবৈধ টমটম ও ইঞ্জিনচালিত রিক্সা শ্রমিকদের বিরুদ্ধে সিএনজি , প্রাইভেট কার ও অন্যান্য যানবাহনের ভাংচুর ও হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করা হয়।
সভায় বক্তারা বলেন, ‘সড়কে যাত্রী পরিবহন এবং শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিতে এই ধরনের সহিংসতা নগরের পরিবহন ব্যবস্থার জন্য বড় ধরণের হুমকি সৃষ্টি করছে। অবৈধ রিকশা ও টমটম চালকদের দমন না করলে আইনশৃঙ্খলা অচল হয়ে যাবে।’
সভাপতির বক্তব্যে সংগঠনটির সভাপতি  হাজী ময়নুল ইসলাম বলেন, ‘সড়কে শান্তি বজায় রাখা ও শ্রমিকদের অধিকার রক্ষায় আমরা আমাদের অবস্থান স্পষ্ট করছি। দোষীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ জরুরি।’ তিনি বলেন, প্রশাসন টমটম  ও বিদ্যুৎ চালিত রিক্সা বন্ধ করতে অভিযান চালিয়েছে, কিন্ত গত বুধবার টমটম  ও বিদ্যুৎ চালিত রিক্সা শ্রমিকরা আমাদের গাড়ি ভাংচুর করেছে আমাদের উপর হামলা করেছে। পুজার জন্য আমরা ৭  দিনের সময় দিলাম। যোদি ৭ তারিখের মধ্যে হামলাকারীদের আইনের অওতায় না নেয়া হয় তবে আমরা  রাজ পথে নামব। প্রতিবাদ সভায় মালিক ও শ্রমিকরা উপস্থিত ছিলেন। তারা জেলা প্রশাসন, পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান, যাতে ভবিষ্যতে এই ধরনের হামলা ও ভাঙচুর প্রতিরোধ করা যায়। সভায় অংশগ্রহণকারীরা বলেন, ‘সিলেটের সড়কে শান্তিপূর্ণ পরিবহন ব্যবস্থা বজায় রাখাই সবার দায়িত্ব। অবৈধ রিকশা ও টমটম চালকদের বিরুদ্ধে শক্ত অবস্থান নেওয়া না হলে যানজট ও নিরাপত্তাহীনতা বাড়বে।’ শুধু বানান ঠিক করে যোদি ৭ তারিখের মধ্যে হামলাকারীদের আইনের অওতায় না নেয়া হয় তবে আমরা  রাজ পথে নামব। কথাটি